Tuesday, March 24, 2026

আমেরিকার আকাশে ফের অজানা উড়ন্ত বস্তু, মিসাইল ছুঁড়ে নামাল মার্কিন সেনা

Date:

Share post:

আমেরিকার আকাশে সম্প্রতি চিনের(China) এক বেলুনকে গুলি করে নামিয়েছে আমেরিকা(America)। যা নিয়ে চাপাউতোরের মাঝে এবার আলাস্কার(Alaska) আকাশে দেখা মিলল এক অজানা উড়ন্ত বস্তুর। হোয়াইট হাউসের(White House) তরফে জানানো হয়েছে, মাটি থেকে ৪০ হাজার ফুট উপরে উড়ছিল ওই বস্তুটি। যদিও সেটা কারা পাঠিয়েছিল তা এখনও জানা যায়নি। তবে সেটিকে গুলি করে নামানো গিয়েছে।

আমেরিকার তরফে জানানো হয়েছে, শুক্রবার আলাস্কার আকাশে মাটি থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় এক অজানা বস্তুকে উড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গে সেটিকে মিশাইল ছুড়ে ধ্বংস করা হয়। হোয়াইট হাউসের মার্কিন মুখপাত্র জন কার্বি জানান, বাইডেনের নির্দেশে মার্কিন সেনা বস্তুটিকে মাটিতে নামিয়ে আনে। তবে সেটি চিনা বেলুনটির মতো বড় ছিল না, আকারে ছোট গাড়ির মতো।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে উত্তর আমেরিকার আকাশে উড়তে দেখা গিয়েছিল চিনা বেলুন। পেন্টাগনের অভিযোগ ছিল, আমেরিকার সামরিক ঘাঁটি, অস্ত্রের উপর নজরদারি চালাচ্ছে বেজিং। যদিও সেই দাবি উড়িয়ে দিয়ে চিন জানায়, আবহাওয়া ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের জন্য বেলুন ওড়ানো হয়েছিল। হাওয়ার গতির সঙ্গে পথ পরিবর্তন করে আমেরিকার আকাশে ঢুকে পড়ে বেলুনটি। চিনের তরফে ক্ষমাও চেয়ে নেওয়া হয়। কিন্তু চিনের বিবৃতিতে চিঁড়ে ভেজেনি। মিসাইল দেগে চিনের ‘নজরদারি’ বেলুন ফাটিয়ে দেয় আমেরিকা। এরপরই মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেয় বেজিং। শুরু হয় বিতর্ক। সেই বিতর্কের আবহে এবার ফের রহস্যময় উড়ন্ত বস্তু দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে।

Related articles

BLA 2-দের রাতে ফোন করে টাকা অফার বিজেপির! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

”কমিশনকে দেওয়া তৃণমূলের লিস্ট চলে গিয়েছে বিজেপির হাতে! BLA 2-দের রাতে ফোন করে টাকা দিতে চাইছে গেরুয়া শিবির!”-...

এত অল্প সময়ে কীভাবে এডজুডিকেশন-সমস্যার সমাধান হবে! প্রশ্ন বিচারপতি বাগচির

হাতে মাত্র ২৯ দিন। এখনও ৩১ লক্ষের বেশি ভোটারদের নাম 'বিচারাধীন'। এত কম সময়ে কীভাবে এত বেশি নামের...

পরকীয়ার জের! পার্লারে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী কাশ্মীরী যুবক

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বিউটি পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী যুবক। দক্ষিণ কলকাতার গড়িয়ায় (Garia) দিনদুপুরে এই...

পাথরপ্রতিমায় ‘৫ প্রতিজ্ঞা’, তৃণমূলের জয়ের ব্যবধানের টার্গেট বাঁধলেন অভিষেক  

কী কী উন্নয়নমূলক কাজ করেছে তৃণমূল সরকার, ভোটে জিতে ক্ষমতায় এসে আর কী কী কাজ করবে- ২৬-এর নির্বাচনের...