Tuesday, June 16, 2026

 রোনাল্ডোকে নিয়ে উল্টো সুর আল–নাসর কোচের

Date:

Share post:

সৌদি আরবে শুরুটা ভালো হয়নি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। শুরুতে নিজের পারফরমেন্স অনুযায়ী খেলতে ব্যর্থ হন এই পর্তুগিজ মহাতারকা। এর মধ্যে সৌদি সুপার কাপ থেকে আল–নাসরের বিদায়ের পর সমালোচনার মুখেও পড়তে হয়েছিল রোনাল্ডোকে। সে সময় রোনাল্ডোর গোল মিস করাকে আল–নাসরের বিদায়ের কারণ বলে মন্তব্য করেছিলেন কোচ রুডি গার্সিয়া। এরপর অবশ্য নিজেকে ফিরে পেতে খুব বেশি সময় লাগেনি রোনাল্ডোর। এক ম্যাচেই করেছেন ৪ গোল।

আল–ওয়েহদার বিপক্ষে নিজেকে যেন নতুন করে প্রমাণ করলেন ৩৮ বছর বয়সী রোনাল্ডো। আর এরপরই কোচ গার্সিয়ার গলায় অন্য সুর। সতীর্থদের সঙ্গে রোনাল্ডোর বোঝাপড়াও জমে উঠেছে বলে জানিয়েছেন এই কোচ।ম্যানচেস্টার ইউনাইটেড কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বিশ্বকাপ চলাকালীনই ক্লাব ছাড়েন রোনাল্ডো। এরপর রেকর্ড বেতনে রোনাল্ডো পাড়ি জমান সৌদি আরবে। মরু শহরের বুকে রোনাল্ডোর শুরুটা হয় লিওনেল মেসি–নেইমারদের পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে।

তবে এখন রোনাল্ডো দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আল–নাসর কোচ গার্সিয়া। তিনি বলেছেন, ‘রোনাল্ডো তার সতীর্থদের সঙ্গে একতা ও সম্প্রীতির দারুণ একটা পর্যায়ে পৌঁছেছেন। আমার মনে হয়, ৪ গোল করার রাতটা তার জন্য দারুণ ছিল।’

তবে গার্সিয়ার এই মন্তব্য ব্যতিক্রম বলেই মনে করছেন ওয়াকিবহালমহল। সে সময় রোনাল্ডোর গোল মিস ম্যাচের গতিপথ বদলে দিয়েছে উল্লেখ করে গার্সিয়া বলেছিলেন, ‘খেলোয়াড়দের নিজেদের স্বাভাবিক খেলাটা চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ এবং সব সময় রোনালদোকে বল দেওয়ার চেষ্টা করা যাবে না।’

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...