Monday, April 6, 2026

Entertainment : নিজের সন্তানকে পিতৃ পরিচয় দিতে নারাজ নওয়াজ ! আদালতে গেলেন আলিয়া

Date:

Share post:

বলিউডের ক্লাসিক অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) ব্যক্তিগত জীবন বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে। নওয়াজ ঘরনির একের পর এক অভিযোগের জেরে বলি অভিনেতার দাম্পত্য সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া চলছে সর্বত্র। এর মাঝেই নিজের দ্বিতীয় সন্তানের ডিএনএ পরীক্ষার (DNA Test) দাবিতে আদালতের দ্বারস্থ আলিয়া (Aaliya Siddiqui)।

কিছুদিন আগেই নওয়াজউদ্দিন সিদ্দিকির মা আলিয়ার বিরুদ্ধে অযাচিতভাবে বাড়িতে অনুপ্রবেশের অভিযোগ তোলেন। তা নিয়ে পাল্টা মামলা করেছেন আলিয়া। এবার তিনি বলছেন তাঁর ছোট ছেলেকে নিজের সন্তান বলে মানতে নাকি অস্বীকার করেছেন অভিনেতা। এমনকী নওয়াজের মা-ও দ্বিতীয় সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বলে বি**স্ফো*রক অভিযোগ আলিয়ার।

প্রসঙ্গত ২০০৪ সাল থেকে নওয়াজ (Nawazuddin Siddiqui) আর আলিয়ার সম্পর্ক। ৬ বছর লিভ ইনের পর ২০১০ সালে বিয়ে করেন তাঁরা। ২০১১ সালে প্রথম সন্তানের মা হন আলিয়া। নওয়াজের দাবি অনুযায়ী প্রথম সন্তান জন্মের পরই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তবে আলিয়ার বলছেন, পরবর্তীতে আবারও লিভ ইন করেছিলেন তাঁরা। দ্বিতীয় সন্তান সেই সম্পর্কের ফসল। এরপরই ডিএনএ পরীক্ষার (Paternity Test) দাবি তুলে আদালতের দ্বারস্থ হন আলিয়া।

 

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...