Sunday, May 31, 2026

জীবন দিয়ে ফসল নষ্ট করার খেসারত দিল ১১টি গরু !

Date:

Share post:

শুধুমাত্র ফসল নষ্ট করার খেসারত জীবন দিয়ে দিল ১১টি গরু।উত্তরপ্রদেশের এই গো-হত্যার ঘটনায় চাঞ্চল্য দেশ জুড়ে।জানা গিয়েছে, ফসল নষ্ট করায় রাগে দু’ডজন গরুকে রেললাইনে ঠেলে ফেলে দিয়েছিলেন কৃষকরা।যার নিট ফল, ট্রেনে কাটা পড়ে বেঘোরে মৃত্যু হল ১১টি গরুর। জখম হয়েছে আরও বেশ কয়েকটি গরু।

শনিবার সকালে উত্তরপ্রদেশের সম্বল জেলার এই ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন সবাই। গত সোমবার কেন্দ্রের এক নির্দেশিকায় বলা হয়েছিল ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটান্স ডের দিন কাউ হাগ ডে পালন করা হবে দেশ জুড়ে। যদিও পরে সেই নির্দেশ ফিরিয়ে নেওয়া হয়। এই আবহে উত্তরপ্রদেশের মতো গোবলয়ের রাজ্যে ট্রেনে কাটা পড়ে গরু মৃত্যুর ঘটনা নাড়া দিয়েছে দেশ জুড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাহজোই থানা এলাকার লাহরাবন গ্রামের কাছে গরুগুলি কাটা পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  যখন গরুগুলিকে রেললাইনে ঠেলে ফেলা হয়, সেই সময় তীব্র গতিতে ধেয়ে আসছিল দেহরাদূন এক্সপ্রেস। চালকের সম্ভব ছিলনা গাড়ি থামানোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১টি গরুর। দুর্ঘটনার জেরে ১ ঘণ্টা দেরিতে চলে ট্রেনটি। গরু মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এফআইআর দায়েরও আবেদন জানিয়েছেন তিনি।

এই ঘটনায় সোচ্চা্র হয়েছেন গোরক্ষকরা।স্থানীয়রা জানিয়েছেন, এমন ঘটনা ওই তল্লাটে নতুন নয়।থানায় অভিযোগ জানিয়েও কোনও ফল হয়নি।

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...