Friday, April 3, 2026

Entertainment : ২৮ বছর পর প্রেক্ষাগৃহে ফের ‘ডিডিএলজে’, দু’দিনে রেকর্ড ব্যবসা এই ছবির !

Date:

Share post:

দেশের রোমান্স কিং (Shahrukh Khan) ১৯৯৫ সালে বলেছিলেন ‘ফিরে তাকানো’র কথা, ২৮ বছর পেরিয়ে গিয়েও আজও বড়পর্দায় তাঁর মুখে সেই একবার ‘পলট ‘ কথাটা শুনতে হলমুখী দর্শক। ভালোবাসার সপ্তাহে দেশজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ- কাজল (Shahrukh Khan and Kajol) অভিনীত চিরন্তন প্রেমের সর্বকালীন সেরা ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ (Dilwale Dulhania Le Jayenge)। গত ১০ ফেব্রুয়ারি সারাদেশের মধ্যে ৩৭টি শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। ‘পাঠান’ (Pathan) দাপটের মাঝেও বলিউড বাদশার রোমান্টিক আবেদনে সাড়া দিয়েছেন তাঁর অনুরাগীরা। একদিকে প্রায় হাজার কোটির দোরগোড়ায় ‘পাঠান’ , অন্যদিকে ২৮ বছর আগের একটি সিনেমার মাত্র দুদিনের বক্স অফিস কালেকশন (Box office collections) জানলে চোখ কপালে উঠবে আপনার।

সামনেই ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day)।প্রেমের সপ্তাহে দর্শকদের মধ্যে ভালোবাসা আরও খানিকটা বাড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে যশরাজ ফিল্মস(Yash Raj films)। দেশের মানুষকে রাজ-সিমরনের কালজয়ী প্রেমের কাহিনী ফের একবার বড় পর্দায় দেখার সুযোগ করে দিয়েছেন আদিত্য চোপড়া (Aditya Chopra)। মাত্র দুদিন হল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী খবর, দু দিনে প্রায় ২২.৫০ লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছে শাহরুখ খানের ‘ডিডিএলজে'(DDLJ)। ভ্যালেন্টাইন্স ডে- তে কিং খানের পুরনো রোমান্টিক অবতার আরও কতটা ভরিয়ে দেয় বলি ইন্ডাস্ট্রিকে, এখন সেটাই দেখার।

 

Related articles

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...