Thursday, June 25, 2026

ক্লাব ওয়ার্ল্ড কাপ চ‍্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

Date:

Share post:

ক্লাব ওয়ার্ল্ড কাপ চ‍্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ক্লাব বিশ্বকাপ ফাইনালে সৌদি আরবের আল হিলালকে ৫-৩ গোলে উড়িয়ে দেয় তারা। রিয়ালের হয়ে জোড়া গোল ভিনসিয়াস জুনিয়র এবং ফেদেরিক ভালভার্ডের। একটি গোল করেন করিম বেঞ্জিমা। আল হিলালের হয়ে জোড়া গোল করে লুসিয়ানো ভিয়েত্ত এবং একটি গোল করে যান মুসা মারেগা।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় রিয়াল মাদ্রিদ। ১৩ মিনিটে রিয়েলের হয়ে গোলের খাতা খোলেন ভিনিসিয়াস। ১৮ মিনিটের মাথায় হিলালের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে রিয়ালকে ২-০ এগিয়ে দেন ভালভার্ডে। আল হিলালকে ম্যাচে ফেরান মারেগা। ম‍্যাচে ২৬ মিনিটের মাথায় আল হিলালের হয়ে ১-২ করেন মারেগা। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ২-১।

দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম‍্যাচের ৫৪ মিনিটে রিয়ালের হয়ে তৃতীয় গোল করেন বেঞ্জিমার। এর ঠিক চার মিনিটের মাথায় রিয়ালের ৪-১ করেন সেই ভালভার্ডে। আল হিলালের হয়ে এরপরে ব্যবধান কমান ভিয়েত্ত। ম‍্যাচের ৬৩ মিনিটে কাউন্টার এটাক থেকে গোল করে যান তিনি। এরপরই পাল্টা অ‍্যাটাক চালায় রিয়াল। যার ফলে ম‍্যাচের ৬৯ মিনিটে রিয়ালকে ৫-২ এগিয়ে দেন সেই ভিনসিয়াস জুনিয়র। ম‍্যাচের ৭৯ মিনিটে আল হিলালের হয়ে তৃতীয় গোলটি করেন ভিয়েত্ত। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি কোন দলই।

আরও পড়ুন:আজ ইস্টবেঙ্গলের সামনে চেন্নাইয়ান এফসি, জয়ে ফিরতে চান ক্লেটনরা

 

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...