Thursday, June 25, 2026

ওয়েটিং লিস্টের প্রার্থীদের নিয়োগ, সম্ভাব্য তালিকা প্রকাশ এসএসসির

Date:

Share post:

হাই কোর্টের নির্দেশে ১,৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরির সুপারিশ বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের জায়গায় কাদের নেওয়া হবে, কী ভাবে নিয়োগ করা হবে, শুক্রবারই তা জানিয়েছেন এসএসসি সভাপতি সিদ্ধার্থ মজুমদার। তিনি জানিয়েছেন, ওয়েটিং লিস্ট থেকে এই ১,৯১১টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে। আর সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে তিন সপ্তাহের মধ্যে। কাদের নিয়োগ করা হচ্ছে, তা আদালতে জানানো হবে।

ইতিমধ্যেই এসএসসির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ১ হাজার ৪৪৪ জন প্রার্থীর নাম। যদিও তালিকাটি সম্ভাব্য এবং তাতে প্রয়োজনীয় সংশোধন করা হতে পারে। এসএসসির তরফে জানানো হয়েছে, অপেক্ষমান প্রার্থীদের চূড়ান্ত তালিকা যথা সময়ে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার এসএসসি দাবি করেছিল, ২,৮১৯ জনের উত্তরপত্র (ওএমআর শিট)-এ কারচুপি করা হয়েছে। সিদ্ধার্থ জানিয়েছেন, ওই ২,৮১৯ জনের মধ্যে সুপারিশপত্র পেয়েছিলেন ১,৯১১ জন। তাঁদেরই শুক্রবার চাকরি গিয়েছে। তাঁদের পরিবর্তে কী ভাবে নিয়োগ হবে, জানিয়েছেন সিদ্ধার্থ। সিদ্ধার্থের কথায়, ‘‘কাজটা সতর্ক হয়ে করা হবে। চটজলদি করতে গিয়ে যাতে ভুল না হয়, দেখতে হবে। অপেক্ষমান প্রার্থীদের তালিকায় যাঁরা রয়েছেন, তাঁদের উত্তরপত্রেও গরমিল রয়েছে। সেটা এখন এসএসসিকে দেখে দিতে হবে।’’

সিদ্ধার্থ জানিয়েছেন, হলফনামা দিয়ে এই বিষয়টি জানানো হয়েছে। যাঁদের ভুয়ো এবং আসল উত্তরপত্রে নম্বরের ফারাক এক বা দুই নম্বর, তাঁদের ক্ষেত্রে কম্পিউটারে ভ্রান্তি হতে পারে। হাইস্পিড স্ক্যানিংয়ের ক্ষেত্রেও এই ধরনের গন্ডগোল হতে পারে বলে মনে করেন সিদ্ধার্থ। তিনি জানিয়েছেন, এই সব উত্তরপত্র এক বার হাতে পরখ করার পরিকল্পনা রয়েছে।

 

Related articles

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...