Thursday, June 25, 2026

আজ ইস্টবেঙ্গলের সামনে চেন্নাইয়ান এফসি, জয়ে ফিরতে চান ক্লেটনরা

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। আইএসএলে প্লে-অফ খেলার আশা আগেই শেষ হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। শেষ তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবলে যতটা সম্ভব উপরে উঠতে চায় লাল-হলুদ ব্রিগেড। ১৭ ম্যাচ খেলে পাঁচটি জয় ও একটি ড্রয়ের সৌজন্যে ১৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ইস্টবেঙ্গল। রবিবার চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ক্লেটন সিলভাদের। শনিবার দুপুরে চেন্নাই রওনা হয় স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। চেন্নাইয়ান ঘরের মাঠে শেষ আট ম্যাচে মাত্র একটিতে জিতেছে। শেষ ম্যাচেও তারা হেরেছে। তাই জয়ে ফেরার ব্যাপারে আশাবাদী লাল-হলুদ শিবির।

চেন্নাইয়ান ম‍্যাচে নামার আগে লাল-হলুদের গোলমেশিন ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা বলেন, “আমাদের হারানোর কিছু নেই। ডার্বি-সহ শেষ তিন ম্যাচ জিতে লিগে আরও কিছুটা উপরে ওঠার চেষ্টা করব। চেন্নাইয়ানের বিরুদ্ধে প্রথম পর্বে নিজেদের ভুলে হেরেছিলাম। আমরা শেষ মুহূর্তে কিছু ভুল করছি। ভুল কম করে ম্যাচ জেতার চেষ্টা করতে হবে।”

চেন্নাইয়ানের বিরুদ্ধে কার্ড সমস্যার কারণে খেলতে পারবেন না মাঝমাঠের ভরসা অ্যালেক্স লিমা। তাছাড়া ব্রাজিলীয় মিডফিল্ডারের চোট রয়েছে। তবে ভিপি সুহের, মোবাশির রহমানরা ফিরছেন। চেন্নাইয়ান ম্যাচ নিয়ে স্টিফেন বলেন, “আমরা একই ভুল বারবার করছি, সেটা না করে বাকি তিনটি ম্যাচ কীভাবে জেতা যায়, দেখতে হবে।” চেন্নাইয়ানকে হারালে আট নম্বরে উঠবে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে আজ ভারতের সামনে পাকিস্তান

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...