Monday, April 6, 2026

লাফিয়ে বাড়ল তাপমাত্রা, শীতের কাম ব্যাক ‘প্রায় অসম্ভব’ বলছে হাওয়া অফিস !

Date:

Share post:

শীত (Winter) বিদায় নিশ্চিত করল হাওয়া অফিস। গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা (Temperature) ছিল ঊর্ধ্বমুখী। শনিবার থেকে রাতেও সেই একই ছবি। আগামী বুধবারের পর এই মরশুমে শীতের ‘পার্মানেন্ট বিদায়’ প্রায় নিশ্চিত বলছে, আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩১ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা (Kolkata) শহরে তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

হাওয়া অফিসের রিপোর্ট বলছে কুয়াশার দাপট রাজ্যের বেশ কিছু জেলায় চোখে পড়ার মতো। দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা। ঘন কুয়াশা হতে পারে দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে বলেই মত আবহাওয়াবিদদের। পার্বত্য এলাকার জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...