Monday, April 6, 2026

পাঁচ-পাঁচটি সোনার পদক জিতলেন বেদান্ত মাধবন, গর্বিত বাবা আর মাধবন

Date:

Share post:

আবারও শিরোনামে আর মাধবন-পুত্র বেদান্ত মাধবন। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২৩-এ পাঁচ-পাঁচটা সোনার পদক জিতলেন বেদান্ত। সোনার পদক পাওয়ার পাশাপাশি রুপোর পদকও জিতেছেন মাধবন পুত্র। এদিন টুইট করে জানালেন গর্বিত বাবা আর মাধবন।

 

খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২৩-এ আসর বসেছে এবার কাশ্মীরের গুলমার্গে। সেখানেই পাঁচ-পাঁচটা সোনার পদক জিতলেন মাধবন-পুত্র। রুপোও জিতলেন দুটি। মোট ৭ টি পদক জেতেন বেদান্ত। খেলো ইন্ডিয়ায় ইয়ুথ গেমস ২০২৩-এ ১০০ মিটার, ২০০ মিটার এবং ১৫০০ মিটারে সোনা এবং ৪০০ এবং ৮০০ মিটারে রুপো জিতেছেন বেদান্ত।

ছেলের এই সাফল্যে খুশি মাধবন। তিনি টুইটারে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, শিবরাজ চৌহানকে ধন‍্যবাদ জানিয়ে ছেলের সাতটি পদক জয়ের কথা জানিয়েছেন দক্ষিণী এই অভিনেতা।

দ্বিতীয় টুইটে তিনি জানিয়েছেন, “ঈশ্বরের আশীর্বাদে’ ১০০ মিটার, ২০০ মিটার এবং ১৫০০ মিটারে সোনা এবং ৪০০ এবং ৮০০ মিটারে রুপো জিতেছেন বেদান্ত। ১৬১ পদক সমেত রাজ্যগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র”।

বাবা নামি অভিনেতা হলেও, ক্রীড়াকেই বেছে নিয়েছেন বেদান্ত মাধবন। তিনি একজন আন্তর্জাতিক পর্যায়ের সাঁতারু। এর আগে জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়েছিলেন বেদান্ত। ১৬ মিনিটের রেকর্ড ভেঙে নতুন কীর্তি স্থাপন করেছিলেন তিনি। এছাড়া গতবছর ড্যানিশ ওপেন-এ সাঁতারে সোনাও জিতেছিলেন তিনি।

আরও পড়ুন:রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...