Monday, April 6, 2026

থ্রি ইডিয়টস ছবির অ্যাকশন রিপ্লে ! ছাদ থেকে ঝাঁ*প দিয়ে অস্বা*ভাবিক মৃ*ত্যু আইআইটি ছাত্রের

Date:

Share post:

এ যেন থ্রি ইডিয়টস ছবির রাজু রাস্তোগি চরিত্রে র অ্যাকশন রিপ্লে ! অনেক স্বপ্ন নিয়ে আইআইটি-তে পড়তে এসেছিলেন ১৮ বছরের দর্শন সোলাঙ্কি। মাত্র সাড়ে তিন মাসের মধ্যেই সেই স্বপ্ন ধূসর হয়ে গেল ৷ রবিবার আইআইটি ছাত্রাবাসের নীচ থেকে উদ্ধার হল ছাত্রের রক্তে ভেসে যাওয়া শরীর৷ উঠোনে মুখ থুবড়ে পড়েছিলেন দর্শন৷ এই দৃশ্য ফের মনে করিয়ে দিল আমির খানের থ্রি ইডিয়টস-এর কথা৷ দর্শন যেন বড় পর্দার রাজু রাস্তোগি!
ঘটনাস্থল মুম্বই। হস্টেলের আটতলা থেকে ঝাঁপ দেন দর্শন। রবিবার দুপুর ১টা নাগাদ হস্টেলের নিরাপত্তারক্ষীরা তাঁকে পড়ে থাকতে দেখেন৷ কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। দর্শনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে৷
বিটেক রসায়নের ছাত্র দর্শনের সঙ্গে ‘থ্রি ইডিয়টস’ সিনেমার রাজু রস্তোগির বিস্তর মিল। কাকতালীয় ভাবে তাঁর বাড়িও আমদাবাদে। পর্দায় ইঞ্জিনিয়ারিংয়ের নামী সংস্থার ছাত্র রাজু কলেজের প্রিন্সিপালের বকুনি সহ্য করতে না পেরে তাঁর ঘরের জানলা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্মার চেষ্টা করেছিলেন৷ তবে দর্শনের আত্মহত্যার কারণ জানা যায়নি৷ কোনও সুইসাইড নোটও রেখে যাননি তিনি।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দর্শন ঝাঁপ দিয়েছেন হস্টেলের রিফিউজ এলাকা থেকে। সাধারণত আগুন লাগার মতো বিপদে বাসিন্দাদের আশ্রয় নেওয়ার জন্য ছাদে এই অংশটি সুরক্ষিত রাখা থাকে। সেখান থেকেই দর্শন ঝাঁপ দিয়েছেন বলে পুলিশের অনুমান। তবে সুইসাইড নোট না পাওয়া যাওয়ায় কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না পুলিশ। প্রকৃত কারণ খুঁজে বার করতে, মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ।

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...