Tuesday, June 23, 2026

ফের ভূ*মিকম্পে কেঁপে উঠল তুরস্ক! মৃ*তের সংখ্যা বেড়ে প্রায় ৩৫ হাজার

Date:

Share post:

ভয়াবহ ভূমিকম্পের পর কেটে গিয়েছে ৬ টা দিন।এখনও শেষ হয়নি উদ্ধারকাজ। চারিদিকে ধ্বংসস্তূপ আর লাশের ছড়াছড়ি। এই পরিস্থিতির মধ্যেই ফের রবিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৭। এরপরই তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার। নতুন করে ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে।

আরও পড়ুন:Turkey Earthquake : আত**ঙ্কের ১০০ ঘণ্টা অতিক্রান্ত, ২৪ হাজারেরও বেশি মৃ*ত্যু তুরস্কে !
গত সপ্তাহে তুরস্ক ও সিরিয়ায় একের পর এক ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়ে শহর। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা শহর। এরপর রবিবার রাত বারোটা নাগাদ কেঁপে ওঠে তুরস্কের বিস্তীর্ণ অঞ্চল।আগের কম্পনেই প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছিল কাহরামানমারা এলাকা। সেখানেই ছিল রবিবারের কম্পনের উৎসস্থল।এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই জোরকদমে চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই বহু মানুষকে উদ্ধার করা হয়েছে।

বেড়েই চলেছে মৃতের সংখ্যা। পরিবারে জীবিতরা হন্যে হয়ে খুঁজছে আত্মীয়দের কবর। মৃতের সংখ্যা এতই বাড়ছে যেন আরও কবর খননের জন্য চব্বিশ ঘন্টা কাজ চলছে। তারমধ্যেই দেদার লুটতরাজ চালাচ্ছে দুষ্কৃতীরা। বিপর্যস্ত, হতবুদ্ধি মানুষকে বোকা বানিয়ে জালিয়াতি এবং চুরির অভিযোগে গত ৬ দিনে মোট ৪৮ জনকে গ্রেফতার করেছে তুরস্কের পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ হাতায় প্রদেশে লুটতরাজের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে গাজিয়ানটেপ এলাকায় এক ব্যক্তিকে ফোনের মাধ্যমে প্রতারণা করার চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে আরও ৬ জনকে।
সোমবারের ভূমিকম্পের পর দক্ষিণ-পূর্ব তুরস্কের দশটি প্রদেশে আগামী তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট তায়ইপ এর্দোগান। সাধারণ আইনে চুরি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের ৪ দিন পর্যন্ত আটক করে রাখা যেত। তবে জরুরি অবস্থা চলাকালীন লুঠতরাজের ক্ষেত্রে অভিযুক্তদের আটক করে রাখার মেয়াদ আরও ৩ দিন বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে।

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...