Wednesday, June 24, 2026

দল হারতেই স্ব-মেজাজে নেইমার, সতীর্থ-মালিকের সঙ্গে ঝগড়ায় জড়ালেন!

Date:

Share post:

লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপের আবর্তমানে অতিরিক্ত দায়িত্ব সামলাতে ব্যর্থ নেইমারের । আরও একটি ম্যাচ হারল প্যারিস সঁ জরমঁ। এ বার মোনাকোর কাছে ১-৩ গোলে হেরে মাঠ ছাড়ল নেইমারের দল। আর এর পরেই মেজাজ হারালেন খোদ নেইমার। সতীর্থ ও দলের মালিক লুই কাম্পোসের সঙ্গে প্রকাশ্যে ঝগড়া করলেন নেইমার। এমনকী, সেই ঝগড়া গড়াল সাজঘর পর্যন্ত।

জানা গিয়েছে , প্রথম একাদশ নিয়ে খুব একটা খুশি ছিলেন না নেইমার। মাঠে খেলা চলাকালীন মাঝেমধ্যে সতীর্থদের সঙ্গে তর্ক হচ্ছিল তাঁর। সেটা কার ও চোখ এড়ায়নি । দল যে একসঙ্গে খেলছে না সেটা বোঝা যাচ্ছিল। তার ফলও মেলে হাতেনাতে । ১-৩ গোলে হারে পিএসজি। মোনাকোর হয়ে জোড়া গোল করেন বেন ইয়েডার। আর একটি গোল আলেকজান্ডার গোলোভিনের। পিএসজির হয়ে একমাত্র গোল করেন এমেরি।
ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে নিজের ক্ষোভ প্রকাশ করতে থাকেন নেইমার। তাঁর ফরোয়ার্ড জুটি হুগো একিটিকের সঙ্গে ঝগড়া হয় তাঁর। আর এক সতীর্থ ভিটিনহার উপরেও রেগে ফেটে পড়েন নেইমার।
বচসা গড়ায় সাজঘর পর্যন্ত। দলের খেলায় একটুও খুশি হতে পারেননি মালিক কাম্পোস। ফুটবলাররা সাজঘরে ফিরলে তাঁদের তুলোধনা করতে থাকেন তিনি। সেটা মেনে নিতে পারেননি নেইমার। মালিকের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন তিনি।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...