Saturday, June 27, 2026

এশিয়ার সব চেয়ে বড় বিমান প্রদর্শনীতে ৭৫ হাজার কোটি টাকার মৌ চুক্তির সম্ভাবনা!

Date:

Share post:

এশিয়ার সব চেয়ে বড় বিমান প্রদর্শনীতে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্নাটকের বেঙ্গালুরুতে ‘অ্যারো ইন্ডিয়া ২০২৩’ শীর্ষক এই অনুষ্ঠান চলছে । ৯৮টি দেশ এই প্রদর্শনীতে যোগ দিয়েছে।

এর বিশেষত্ব হলো, দেশীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র এবং যুদ্ধবিমানের প্রদর্শনী। প্রতিরক্ষা মন্ত্রকের এই অনুষ্ঠান চতুর্দশতম পর্বে পড়ল। এবার এই প্রদর্শনীর থিম ‘কোটি কোটি সম্ভাবনার রানওয়ে’।

আদতে এটি শুধু প্রদর্শনী নয়, মৌ স্বাক্ষরের সম্ভাবনা ২৫১টি । টাকার অঙ্কে যা প্রায় ৭৫ হাজার কোটি। আসলে উন্নত বিশ্বের বিভিন্ন সমরাস্ত্র নির্মাতা সংস্থার সঙ্গে চুক্তি করে আধুনিক যুদ্ধাস্ত্রের যন্ত্রাংশ নির্মাণ ভারতেই করতে চাইছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, সোমবার বেঙ্গালুরু থেকেই এয়ার ইন্ডিয়া বোয়িং এবং এয়ারবাস সংস্থার সঙ্গে বহুমূল্যের চুক্তির কথা প্রকাশ্যে আসতে পারে। বায়ুসেনার চিফ এয়ার মার্শাল ভিআর চৌধুরী এই বিমান প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের নেতৃত্ব দেন।

বেঙ্গালুরুর এই প্রদর্শনীর সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, “বেঙ্গালুরুর আকাশ দেখল নতুন ভারতের শক্তি। ভারত আবারও এক নতুন উচ্চতায় পৌঁছল।”

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...