Saturday, June 27, 2026

চেন্নাইয়ানের বিরুদ্ধে ম‍্যাচ হেরে কী বললেন স্টিফেন?

Date:

Share post:

রবিবার আবারও হারের মুখ দেখে চেন্নাইয়ান এফসি। রবিবার চেন্নাইয়ানের কাছে ০-২ গোলে হারে স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। আর এই হারে হতাশ লাল-হলুদ হেড।

ম‍্যাচ শেষে চেন্নাইয়ান ম‍্যাচ নিয়ে সাংবাদিক সম্মেলনে স্টিফেন বলেন,” প্রথমার্ধে আমরা যে দু-তিনটি সুযোগ পেয়েছিলাম, সেগুলো থেকে গোল করতে পারিনি। দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটের মধ্যেই গোল খাওয়ার ঘটনাটা অদ্ভূত। রেফারির বাঁশির অপেক্ষা না করেই ফ্রি কিক নেওয়া হয় এবং তার পরই গোল হয়ে যায়। আমি যতদূর জানি রেফারির বাঁশি না বাজা সত্ত্বেও কোনও ফুটবলার যদি ফ্রি কিক নেয়, তা হলে তাকে হলুদ কার্ড দেখানো হয়। এক্ষেত্রে সেটা হয়নি। তার পরেও আমরা সমতা আনার চেষ্টা করেছিলাম। কিন্তু ম্যাচের একেবারে শেষ দিকে পাঁচ-ছ’মিনিট আগে গোল হয়ে গেলে আর কি বা করার থাকতে পারে।”

এদিকে প্রথম ছয়ে দল না থাকা নিয়ে স্টিফেন বলেন, “যদি কেউ ভেবে থাকেন আমরা সেরা ছয়ে থাকবই, তা হলে সেটা ঠিক নয়। কারণ, সেরা ছয়ে থাকার মতো দল আমার হাতে নেই। সেই মানের ফুটবলারও নেই আমাদের দলে। তাও যথেষ্ট পরিশ্রম করেছে দলের ছেলেরা। পাঁচটা ম্যাচ জিতেছি, যা এর আগে কখনও পারিনি আমরা। এই ম্যাচের আগে দুটো ম্যাচে অপরাজিতও ছিলাম আমরা। এই মরশুমটা ঠিকঠাক না গেলেও পরের মরশুমে আমরা আরও ভাল প্রস্তুতি নিয়ে নামব। আশা করি, আগামী মরশুমে সেরা ছয়ে থাকতে পারব।”

চলতি আইএসএল-এ আশা শেষ, এবার কি রিজার্ভ দলের কোনও ফুটবলারকে সুযোগ দেবেন ইস্টবেঙ্গল হেড কোচ? এই নিয়ে স্টিফেন বলেন, “শেষ দুটো ম্যাচে আমরা জুনিয়রদের মধ্যে থেকে অনেককে নামাতে পারি। কিন্তু আমাদের তো ফল দরকার। মুম্বই সিটি এফসি ও এটিকে মোহনবাগানের বিরুদ্ধে রিজার্ভ দল নামানোর কোনও পরিকল্পনাও আমাদের নেই। হাতে যারা রয়েছে, তাদের মধ্যে সেরা এগারোজনকেই নামাতে হবে এই দুই ম্যাচে এবং কিছু পাওয়ার আশা নিয়েই দল নামাব।”

আরও পড়ুন:ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ধর্মশালা থেকে সরল ইন্দোরে

 

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...