Tuesday, June 23, 2026

আচমকা বুথে ব্যথা! বেসরকারি হাসপাতালে ভর্তি মন্ত্রী বাবুল

Date:

Share post:

হঠাৎ বুকে ব্যথা, সঙ্গে ঘাম। সোমবার, তড়িঘড়ি দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয়েছে রাজ্যের পর্যটন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo)। ECG-তে বালিগঞ্জের বিধায়কের হৃদযন্ত্রে সামান্য সমস্যাও ধরা পড়েছে বলে হাসপাতালের তরফে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়। ডা: সপ্তর্ষি বসু (Saptarshi Basu) এবং হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের (Saroj Mondal) অধীনে চিকিৎসা চলছে বাবুলের। ওষুধেই পর্যটন মন্ত্রীর হৃদযন্ত্রের সমস্যা ঠিক হয়ে যাবে বলে আশাবাদী চিকিৎসকরা। এদিনই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। বাবুলের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাবুলের ইকো কার্ডিওগ্রাফি রিপোর্ট স্বাভাবিক থাকলেও তাঁর ইসিজি রিপোর্টে কিছু সমস্যা পাওয়া গিয়েছে। করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। সেখানে হৃদযন্ত্রে সামান্য সমস্যা ধরা পড়েছে। তবে সেই সমস্যা ওষুধেই সেরে যাবে বলে মত চিকিৎসকদের।

হঠাৎ বুকে ব্যথা এবং অস্বাভাবিক ঘাম হওয়ায় দেরি না করে হাসপাতালে যান বালিগঞ্জের বিধায়ক। চিকিৎসকদের মতে, এটা সঠিক সিদ্ধান্ত। না হলে এর ফল মারাত্মক হতে পারে।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...