Monday, April 6, 2026

মেলায় খেলা দেখাতে গিয়ে ভ*য়াবহ দু*র্ঘটনা! আ*হত বাইক চালক সহ ৯ দর্শক, গ্রেফতার ২

Date:

Share post:

মেলায় খেলা দেখাতে গিয়ে দুর্ঘটনার জেরে জখম হলেন বাইক আরোহী-সহ কয়েকজন দর্শক। আহত বাইক আরোহীকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলের সালানপুরে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার রাতে মুক্তাইচণ্ডী মেলায় ‘মওত কা কুয়া’ খেলা চলছিল। কুয়োর ভিতরে বাইক চালাচ্ছিলেন কয়েক জন। তাঁদের এক জন মোটর সাইকেলের হ্যান্ডেল ছেড়ে চালাচ্ছিলেন। সেই সময় উপর থেকে নীচে পড়ে যান তিনি। মাথায় চোট পান ওই মোটর সাইকেল আরোহী। দুর্ঘটনার জেরে জখম হন ৯ জন দর্শকও।


অন্যদিকে, মোটর সাইকেলটিও নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োর মধ্যে ঘুরতে শুরু করে। কিছু ক্ষণ পর সেটাও নীচে পড়ে যায়। দুর্ঘটনার জেরে বন্ধ হয়ে যায় খেলা। অনেকেই খেলার দৃশ্য বন্দি করছিলেন মোবাইলে। সেখান থেকেই দুর্ঘটনার দৃশ্য ধরা পড়েছে।দেখা গিয়েছে, হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিলেন আরোহী।

এদিকে দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে। আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে বাইক আরোহী এখনও চিকিৎসাধীন। এই ঘটনার জেরে অভিযোগ দায়ের হয়েছে সালানপুর থানায়।পুলিশ খেলার আয়োজকদের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে।

 

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...