Friday, April 3, 2026

টেট এর ধাঁচে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কড়া নিরাপত্তা ব্যবস্থা : মুখ্যসচিব

Date:

Share post:

এবছর ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । আর মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । এই দুই পরীক্ষার প্রস্তুতি নিয়ে সোমবার বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । বৈঠকে এবারের পরীক্ষার নিরাপত্তা নিয়ে বিশেষভাবে সতর্কতা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কড়া নিরাপত্তার ঘেরাটোপে যেভাবে টেট পরীক্ষা হয়েছিল, সেই একই ধাঁচে এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা সামলানো হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। তিনি বলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই এবারের পরীক্ষাকে কেন্দ্র করে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পরীক্ষার প্রত্যেকটি পদক্ষেপের ওপর নজর রাখতে হবে। বিশেষভাবে প্রশ্নপত্রের সুরক্ষা যাতে কোনভাবেই বিঘ্নিত না হয় সেই জন্য পুলিশকে বিশেষভাবে নজর দিতে বলেন তিনি। পাশাপাশি পরীক্ষা নিয়ে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে জেলাগুলি থেকেই কৈফিয়ত তলব করা হবে বলেও এদিনের বৈঠকে জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক করেছেন মুখ্যসচিব।

ইতিমধ্যেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রাজ্য জুড়ে কীভাবে হবে তা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি সিসিটিভি বসানোর পাশাপাশি আরও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোন পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটলে সেই স্কুলের ফল প্রকাশ স্থগিত করে দেওয়া হবে বলেও স্কুলগুলিকে বিশেষভাবে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

অন্যদিকে মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও পরীক্ষা কেন্দ্রে সিসিটিভিকে ব্যবহার করবে। এই জন্য বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সবমিলিয়ে পরীক্ষা নিরাপত্তা ব্যবস্থাকেও এবার আঁটোসাঁটো করা হচ্ছে নবান্নের নির্দেশে।সবমিলিয়ে কোভিড পরবর্তী সময়ে সুষ্ঠভাবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া রীতিমতো চ্যালেঞ্জ।

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...