Saturday, April 4, 2026

চাকরি যাচ্ছে নবম-দশমের ৬১৮ জন শিক্ষকের, সুপারিশপত্র বাতিল করল এসএসসি

Date:

Share post:

হাইকোর্টে আবেদন করেও শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত চাকরি যাচ্ছে নবম-দশম শ্রেণির ৬১৮ জন শিক্ষকের। হাই কোর্টের নির্দেশ মেনে তাঁদের সুপারিশপত্র বাতিল করা হবে। সোমবার ওই ৬১৮ জনের নাম প্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আদালতের নির্দেশ মেনে মধ্যশিক্ষা পর্ষদ তাঁদের নিয়োগপত্র বাতিল করবে।

রবিবারই এসএসসির সভাপতি সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন, নির্দিষ্ট আইন মেনে ২০১৬ সালের নবম-দশমের নিযুক্ত শিক্ষকদের তালিকা থেকে ‘অযোগ্য’ ৮০৫ জনেরও বেশি শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে পর্যায়ক্রমে। সেই মতো প্রথম ধাপে ৬১৮ জনের চাকরি বাতিল করার বিজ্ঞপ্তি জারি হল ।

এসএসসি যা জানিয়েছে তা পুকুর চুরির চেয়ে কম কিছু নয়। তাঁদের মধ্যে অধিকাংশই সাদা খাতা জমা দিয়েছিলেন। অনেকে দুই-বা তিন পেয়েছেন। নিজেদের মধ্যে আলোচনা করে আপাতত ৬১৮ জন অযোগ্য প্রার্থীর নাম প্রকাশ করেছে এসএসসি। পর্যায়ক্রমে আরও অযোগ্য প্রার্থীর নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছে এসএসসি।
গাজিয়াবাদ থেকে ৯৫২ জন উত্তরপত্র উদ্ধার করেছিল সিবিআই। সেগুলি সবই ছিল ২০১৬ সালে এসএসসির নবম-দশম শ্রেণির চাকরিপ্রার্থীদের। ওই উত্তরপত্রে প্রাপ্ত নম্বরের সঙ্গে সার্ভারের তথ্যে ব্যাপক ফারাক ধরা পড়ে। এসএসসি সূত্রে খবর, কারও কারও নম্বরের ফারাক ৫৩। এই ৯৫২ জনের মধ্যে স্কুল সার্ভিস কমিশন ৮০৫ জনের ওএমআর শিট খতিয়ে দেখে বিকৃত করা হয়েছে বলে মেনে নেয়।

বিচারপতি বিশ্বজিৎ বসু কমিশনকে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে ওই ৮০৫ জনকে চাকরি থেকে বরখাস্ত করতে নির্দেশ দিয়েছিলেন।

 

Related articles

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...