Friday, June 26, 2026

বারাণসীতে নামতে দেওয়া হলো না রাহুলের বিমান, মোদিকে তোপ কংগ্রেসের

Date:

Share post:

ওয়েনাড় থেকে বারাণসীতে(Banaras) যাওয়ার কথা ছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর(Rahul Gandhi)। তবে বারাণসীতে অবতরণের অনুমতি দেওয়া হল না কংগ্রেসের(Congress) প্রাক্তন সভাপতিকে। এই ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও(Narendra Modi) কংগ্রেস। অভিযোগ করা হলো রাহুলকে ভয় পাচ্ছেন মোদি। যার ফলে বারাণসীতে ঢুকতে দেওয়া হচ্ছে না তাঁকে।

মঙ্গলবার কাশী বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা করার কথা ছিল রাহুলের। যার জেরেই সোমবার বারাণসীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। তবে সেই বিমান অবতরণের অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনায় কংগ্রেসের অভিযোগ, রাষ্ট্রপতির সফরের অজুহাত দিয়ে রাহুলকে নামতে দেওয়া হয়নি বারাণসীতে (Varanasi)। উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা অজয় রাই অভিযোগ করেছেন, ওরা রাষ্ট্রপতির সফরকে অজুহাত হিসাবে ব্যবহার করছে। সোমবার রাতে রাহুল গান্ধীর বিমান নামার কথা ছিল বারাণসীতে। কিন্তু ইচ্ছাকৃতভাবে বিমান নামার অনুমতি দেওয়া হয়নি। কংগ্রেসের দাবি, রাহুল যেদিন থেকে সফলভাবে ভারত জোড়ো যাত্রার নেতৃত্ব দিয়েছেন। সেদিন থেকে প্রধানমন্ত্রী আতঙ্কে ভুগছেন। সেকারণেই রাহুলকে বিব্রত করা হচ্ছে।

অবশ্য এই ঘটনা প্রসঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাহুলের বিমান নামার অনুমতি দেওয়া হয়নি কারণ ওই সময় রাষ্ট্রপতির সফরের জন্য এয়ার ট্রাফিক প্রভাবিত হচ্ছিল। বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। উল্লেখ্য, সোমবার রাতেই বারাণসী গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...