Friday, June 26, 2026

Entertainment : অঙ্কুশ – ঐন্দ্রিলার বিয়েতে বাধা রঞ্জিত !

Date:

Share post:

কয়েকদিন ধরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া (Social Media)। অভিনেতা অঙ্কুশ আর অভিনেত্রী ঐন্দ্রিলা (Ankush -Oindrila) নাকি ১৩ বছর প্রেম করার পর ‘ বিশেষ কারণে’ বিয়ে করতে পারছেন না। ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসেই অঙ্কুশের জন্মদিন । আর সেদিনেই প্রকাশ্যে এল অঙ্কুশের বিয়ে না করতে পারার আসল কারণ। ইন্ডাস্ট্রির তারকা জুটি অঙ্কুশ আর ঐন্দ্রিলার (Ankush -Oindrila) বিয়ে ভাঙার খবরে মন ভেঙেছিল যে অনুরাগীদের, ভালবাসার দিনে তাঁদের মুখেই এক গাল হাসি। এবার প্রকাশ্যে নতুন ছবি ‘ লাভ ম্যারেজ’-এর (Love Marrige) ট্রেলার, সেখানেই রঞ্জিত মল্লিক – অপরাজিতা আঢ্যকে (Ranjit Mallick) প্রেম আর বিয়ের প্ল্যানিং করতে দেখে মাথায় হাত অঙ্কুশ – ঐন্দ্রিলার (Ankush- Oindrila)। হেসে লুটোপুটি অনুরাগীরা।

 

হাতে হাত রেখে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে প্রেম করার পর বিয়ে করতে পারবেন না জানানর পর থেকেই টলিউডের সেলেবরা উদ্বেগ প্রকাশ করেছেন। প্রসেনজিত থেকে শ্রাবন্তী, রুক্মিণী থেকে কৌশানি – আবির থেকে বনি প্রত্যেকেই অঙ্কুশ আর ঐন্দ্রিলাকে ফোন করে বা সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে বিয়ে না হওয়ার কারণ জানতে চেয়েছেন। তাতেই জেরবার হয়েছেন নায়ক নায়িকা। অপেক্ষা ছিল কবে আসবে ১৪ ফেব্রুয়ারি। নায়কের জন্মদিনে আসল রহস্য সবার সামনে এল। জানা গেল নিজেদের আপকামিং মুভি ‘ লাভ ম্যারেজ’-এর ট্রেলারেইন পরিষ্কার হয়ে গেছে এত গুঞ্জনের কারণ। প্রেমেন্দু বিকাশ চাকীর সিনেমা ‘লাভ ম্যারেজ’-এ লাভ বার্ডস ছাড়াও অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক ও অপরাজিতা আঢ্য। ট্রেলার থেকেই পরিষ্কার, অঙ্কুশ ও ঐন্দ্রিলার বিয়ে কেন সঙ্কটে!

প্রেম দিবসে আবারও ভাইরাল অঙ্কুশ হাজরা আর ঐন্দ্রিলা শর্মা। প্রেমিককে জড়িয়ে ধরে ভালবাসার কথা বললেন নায়িকা। আর এই জুটিকে এক রাশ ভালবাসা সঙ্গে নতুন ছবির শুভ কামনা জানাচ্ছেন নেটিজেনরা।

 

Related articles

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...