Friday, June 26, 2026

এবার কি অস্কারের মঞ্চে বাঙালির বাজিমাত ! সাগরপাড়ে ‘দোস্তজি’ উন্মাদনা

Date:

Share post:

বাংলার গন্ধ এবার বিদেশের মাটিতে। বাংলার তিন খুদে আশিক, আরিফ ও হাসনাহেনা এবার আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহীর দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে। বাঙালি পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় (Prasun Chatterjee)পরিচালিত ‘দোস্তজী’ ছবিটি (Dostojee Movie) গত নভেম্বরে মুক্তি পেয়েছিল। বাংলার মাটির গন্ধে মেশা বন্ধুত্বের স্বাদ এবার অস্কারের (Oscar) মঞ্চ মাতাতে চলেছে বলেই মনে করা হচ্ছে। ২০২৪ সালের অস্কারে যাওয়ারও সুযোগ থাকছে ছবিটির। এছাড়াও কানাডার ১৫টি শহর, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ১০টি শহর, আরব দেশের আবু ধাবি, শারজা, দুবাই ও আজমানেও মুক্তি পাচ্ছে সুপারহিট এই বাংলা ছবি।

দেশ বিদেশে ‘দোস্তজী’র জয়জয়কার নতুন কিছু নয়। এখনও পর্যন্ত ২৬টি দেশের ৩২টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এই ছবি। ইতিমধ্যেই ৮ টি আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছে এই ছবি। সীমান্তবর্তী এলাকার এক প্রত্যন্ত গ্রামের দুই ভিন্নধর্মের শিশুর অমলিন বন্ধুত্বের গল্প এবার মার্কিন মুলুকের মন জয় করতে পুরোপুরি তৈরি বলেই মনে করছেন সকলে। খোদ বিগ বি (AMitabh Bachchan) ছবির ট্রেলার শেয়ার করেছিলেন। ভারতীয় দর্শকের কাছে ছবিটি উপস্থাপনা করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। এবার বিশ্বজয়ের পালা, নতুন স্বপ্নের মাইলফলক ছোঁওয়ার অপেক্ষায় ‘দোস্তজী’র ফ্যানেরা।

 

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...