Saturday, June 27, 2026

সাগরদিঘির বিজেপি প্রার্থীর সম্পত্তি ৪৩ কোটি টাকার বেশি! পরিসংখ্যানে অস্বস্তিতে গেরুয়া শিবির

Date:

Share post:

বিভিন্ন সময় সম্পত্তি নিয়ে শাসকদলের নেতা-মন্ত্রীদের নিশানা করে বঙ্গ বিজেপি। কিন্তু সাগরদিঘি (Sagardighi) উপনির্বাচনে দলীয় প্রার্থীর ঘোষিত সম্পত্তির পরিমাণ দেখে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির। চোখ কপালে ভোটারদেরও। সাগরদিঘি আসনে উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে ধনীতম বিজেপির (BJP) দিলীপ সাহা (Dilip Saha)। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৩ কোটি টাকারও বেশি।

শুধু উপনির্বাচনের প্রার্থী হিসেবেই নয়, গত বিধানসভা নির্বাচনে বিজেপির সবচেয়ে ধনী প্রার্থীদেও টপটে গিয়েছেন দিলীপ। ২০২১ সালে বিজেপির সবচেয়ে ধনী প্রার্থী ছিলেন নলহাটির তাপস যাদব। মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩৪ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৬৭৪ টাকা। তাঁকেও পিছনে ফেলে দিলীপের সম্পত্তির পরিমাণ ৪৩ কোটি ৪২ লাখ ৭০ হাজার ২৯৩ টাকা।

একনজরে দিলীপের সম্পত্তি (টাকার অঙ্কে)

অস্থাবর সম্পত্তি- ৪,২৯,০৮,৮৪২.৪৮
স্থাবর সম্পত্তি- ২৮,৭৫,০০,০০০.০০
দিলীপের স্ত্রীর অস্থাবর সম্পত্তি- ২,০২,১৫,৫১২.৪০
সুস্মিতা সাহার স্থাবর সম্পত্তি ৬,৫০,০০,০০০.০০
পুত্র সুমন সাহার অস্থাবর সম্পত্তি ৯৫,০৬,৬৫৫.৪৩
কন্যা স্নেহা সাহার অস্থাবর সম্পত্তি ৯১,৩৯,২৮৪.৬৩ টাকা
মোট ৪৩ কোটি ৪২ লাখের উপরে

অস্বস্তি ঢাকতে বিজেপির দাবি, ‘‘গোটাটাই তো ঘোষিত সম্পত্তি। দিলীপ সাহার পারিবারিক ব্যবসা রয়েছে। সব সম্পত্তি দেখিয়েছেন বলেই পরিমাণ জানা গিয়েছে।‘‘ তবে, গত বিধানসভা নির্বাচনে দলের ধনী প্রার্থীদের প্রথম ১২ জনই হেরেছিলেন। এটাই ভাবচ্ছে পদ্ম শিবিরকে। এদিকে, বাঁকুড়ার ইন্দাসের বিজেপির নির্মল ধারার হাতে ছিল মাত্র নগদ ১,৭০০ টাকা। তিনি জিতে ছিলেন।

 

 

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...