Friday, June 26, 2026

দ্বিতীয় টেস্টের আগে শক্তি বাড়ল ভারতীয় দলে, যোগ দিলেন শ্রেয়স আইয়ার

Date:

Share post:

১৭ ফেব্রুয়ারি দিল্লিতে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম‍্যাচ। তার আগে শক্তি বাড়ল ভারতীয় দলে। চোট সারিয়ে ভারতীয় দলে ঢুকলেন শ্রেয়স আইয়ার। দলে ফিরলেও প্রথম একাদশে সুযোগ পাবেন কি না তা নিয়ে রয়েছে প্রশ্ন। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে শেষবার খেলতে দেখা গিয়েছিল শ্রেয়সকে। নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারেননি চোট থাকায়।

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জয় শাহ বলেন, “জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে শ্রেয়সের রিহ্যাব শেষ হয়েছে। পিঠে চোট ছিল শ্রেয়সের। বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন যে, ও ফিটনেস পরীক্ষায় পাশ করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে নয়াদিল্লিতে ভারতীয় দলে যোগ দেবে শ্রেয়স।”

ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে রোহিত শর্মার দল। প্রথম টেস্টে রবীন্দ্র জাদেজা এবং রবীচন্দ্রন অশ্বিনের দুরন্ত বোলিং-এর সৌজন্যে ইনিংস এবং ১৩২ রানে জয় পায় ভারতীয় দল। দ্বিতীয় টেস্টেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:শামির বিরুদ্ধে উঠেছিল ম‍্যাচ গড়াপেটার অভিযোগ, সেই নিয়ে মুখ খুললেন ইশান্ত

 

 

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...