Friday, June 26, 2026

নওশাদের গ্রে*ফতারের প্রতিবাদে পথে বাম-আইএসএফ, পাল্টা ভাঙড়ে সভা আরাবুলের

Date:

Share post:

নওশাদ সিদ্দিকির গ্রে*ফতারের প্রতিবাদে মঙ্গলবার একযোগে পথে নেমেছিল বাম ও আইএসএফ। ছিলেন বিমান বসুও। অন্যদিকে এদিনই ভাঙড়ে সভা করেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম।বিরোধীদের অভিযোগ, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও নিয়ম ভেঙে সভা করা হয়েছে। যদিও অভিযোগ উড়িয়েছেন আরাবুলের অনুগামীরা।মঙ্গলবার কাশীপুর থানার চিলেতলা এলাকার সভা থেকে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন তিনি। প্রাক্তন তৃণমূল বিধায়কের অভিযোগ, জেল থেকে ফিরেই এলাকায় স*ন্ত্রাসে মদত দেবেন আইএসএফ বিধায়ক নওশাদ।

এদিন বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে আরাবুল জানান, তিনি কোনও রকম নির্দেশের কথা জানতেন না। তাঁর কথায়, আমাদের কাছে এমন কোনও খবর নেই। আমার ধারণা ছিল, ১ নম্বর ব্লকে ১৪৪ ধারা জারি হয়েছে। আমাদের ২ নম্বর ব্লকে এমন কিছু জারি হয়নি। তা হলে আমরা মিটিং করতাম না। আরাবুলের দাবি, প্রশাসনের সঙ্গে কথা বলেই সভা করেছেন তাঁরা।

তাঁর অভিযোগ, ভোটে জয়ী হয়ে নওশাদ স*ন্ত্রাসে মদত দিচ্ছেন। শান্তিপূর্ণ ভাঙড়ে আমরা অশান্তি করতে দেব না। নওশাদ সিদ্দিকি জেল থেকে বেরিয়ে এসে মস্তানি করবেন। কিন্তু মানুষ তা সমর্থন করবে না। উনি এমন একটা লোক সব কিছুতে মিথ্যা কথা বলেন। তাই আগামিদিনে তৃণমূলের লড়াই জারি থাকবে। বাড়ি বাড়ি জনসংযোগ চালু রাখবে তৃণমূল।

আরও পড়ুন- কর্মসংস্থানের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম লিঙ্কডইনে ছাঁটাই ৬৭১ কর্মী

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...