Monday, April 6, 2026

আকাশে অজানা বস্তু, এলিয়েন জল্পনার মাঝেই বিবৃতি হোয়াইট হাউসের

Date:

Share post:

মাত্র কয়েকদিনের ব্যবধানে চারবার আমেরিকার আকাশে দেখা গিয়েছে রহস্যময় উড়ন্ত বস্তু। প্রতিবারই সেই উড়ন্ত বস্তুকে গুলি করে নামিয়েছে আমেরিকার সেনা। যদিও এই বিষয়ে এলিয়ন জল্পনা শুরু হয়েছে নানা মহলে। এ বিষয়েই এবার আনুষ্ঠানিক বিবৃতি দিল হোয়াইট হাউস। জানানো হল উত্তর আমেরিকার আকাশে যে উড়ন্ত বস্তুকে গুলি করে নামানো হয়েছে তা আদৌ এলিয়েন নয়।

আকাশের রহস্যময় উড়ন্ত বস্তু প্রসঙ্গে হোয়াইট হাউসের সংবাদ সচিব ক্যারন জিন-পিয়েরে সাংবাদিক সম্মেলন করে বলেন, “আমি কেবল নিশ্চিত করতে চেয়েছিলাম যে এই বিষয়ে হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতি দেওয়া হবে। আমি জানি এই বিষয়ে প্রশ্ন এবং উদ্বেগ রয়েছে। তবে সম্প্রতি যেগুলিকে আকাশ থেকে নামানো হয়েছে তার মধ্যে এলিয়েন বা ভিনগ্রহের কার্যকলাপের কোনও ইঙ্গিত নেই।” একইসঙ্গে তিনি জানান, “আমেরিকান জনগণ বিষয়টি (উড়ন্ত বস্তু এলিয়েন কিনা) জানেন কিন্তু আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম। বিবৃতি দেওয়া গুরুত্বপূর্ণ ছিল কারণ এই বিষয়ে (এলিয়েন) আমরা অনেক কিছুই শুনেছি।”

উল্লেখ্য, সম্প্রতি মিসাইল ছুড়ে চিনের এক বেলুন নামিয়েছিল আমেরিকা। এই ঘটনায় আমেরিকার উপর রীতিমতো ক্ষুব্ধ হয় চিন। রীতিমতো বিবৃতি দিয়ে বলা হয়, বাড়াবাড়ি করেছে আমেরিকা। আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘিত হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ করবে চিন। এরপর মার্কিন আকাশে আরও ৩ জায়গায় দেখা যায় অজানা বস্তু। অবশেষে এবিষয়ে বিবৃতি দিল হোয়াইট হাউস।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...