Tuesday, June 9, 2026

স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা না দেওয়ায় ৫৩টি বেসরকারি হাসপাতালকে জরিমানা !

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বাস্থ্যসাথী (Swasthya Sathi)প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষের চিকিৎসা সংক্রান্ত সমস্যা দূর করার চেষ্টা করছেন, অথচ কিছু হাসপাতাল রাজ্য সরকারের (Government of West Bengal) নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা সঠিকভাবে না দিয়ে রোগীদের সঙ্গে অমানবিক আচরণ করছে বলে অভিযোগ। এবার কড়া সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীদের সঠিকভাবে পরিষেবা না দেওয়ার জন্য গত দেড় বছরে ৫৩টি বেসরকারি হাসপাতালকে ১০ কোটি ৯ লক্ষ টাকা জরিমানা করল সরকার।

‘ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটারি কমিশন’ (West Bengal Clinical Establishment Regulatory Commission) বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির বিরুদ্ধে অত্যাধিক বিল নেওয়া এবং স্বাস্থ্য সাথী স্কিম প্রত্যাখ্যানের অভিযোগের তদন্ত করছে। সাধারণ মানুষের চিকিৎসার স্বার্থে রাজ্য সরকার যে স্বাস্থ্য সাথী কার্ড পরিষেবা চালু করেছে তা অস্বীকার করা মানে সরকারি নিয়মের অবমাননা করা । কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম এই কার্ড ফেরালে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, গত ১৮ মাসে বাংলার বিভিন্ন জেলায় ১০২টি বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যানের অভিযোগে স্বাস্থ্য ভবনের কর্তাদের কড়া পদক্ষেপ থেকে কতটা শিক্ষা নেবে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, এখন সেটাই দেখার।

 

Related articles

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...