Friday, June 26, 2026

রাজ্য বাজেটে সুখবর: ৩% DA বৃদ্ধির ঘোষণা চন্দ্রিমার, পাবেন কারা!

Date:

Share post:

কেন্দ্রের বাজেট যখন শুধুমাত্র কথার মারপ্যাঁচ, তখন রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য সুখবর শোনাল তৃণমূল সরকার। আরও ৩% মহার্ঘ্যভাতা ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। এই বর্ধিতহারে DA পাবেন পেনশনভোগীরাও। মার্চ মাস থেকেই বর্ধিতহারে DA চালু করা হবে।

বুধবার, বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সরকারের একের পর এক উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। জানান বরাদ্দ বৃদ্ধির কথাও। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা তখন কানখাড়া রয়েছেন, অন্য ঘোষণার আশায়। এদিকে, চন্দ্রিমার বাজেট-বইয়ের পাতা শেষ হয়ে আসছে। এই সময় একটি চিরকুট এলো অর্থমন্ত্রীর হাতে। প্রেরক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি চিরকুট দেন মন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে। সেটি অরূপ দেন চন্দ্রিমাকে। আর সেই চিরকুট পড়ার পরেই হাসি ছড়িয়ে পড়ল রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের মুখে। কারণ, সেই চিরকুট অনুযায়ী, সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ্যভাতা বৃদ্ধি করা হল। বাদ নয় পেনশনভোগীরাও। তাঁদেরও একই হারে DA বৃদ্ধি করার হয়েছে। মার্চ মাস থেকেই এই বর্ধিত হারে মহার্ঘ্যভাতা পাবেন সরকারি কর্মচারীরা।

এই ঘোষণা হওয়ার পরেই খুশির হাওয়া ছড়িয়ে পড়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। বিধানসভা চত্বরেই আবির মেখে আনন্দে মেতে ওঠেন তাঁরা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...