Saturday, April 4, 2026

আইসিসি র‍্যাঙ্কিং-এ তিন ফর্ম‍্যাটেই শীর্ষে ভারত

Date:

Share post:

তিন ফর্ম‍্যাটেই শীর্ষে ভারতীয় দল। এতদিন টি-২০ এবং একদিনের ক্রিকেটে শীর্ষস্থান দখল করে রেখেছে টিম ইন্ডিয়া। আর এদিন আইসিসির টেস্ট ক্রিকেটের প্রকাশিত ক্রমতালিকায় শীর্ষে রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়াকে টপকে এক নম্বরে পৌঁছলেন রোহিত শর্মারা।

বুধবার প্রকাশিত আইসিসির ক্রমতালিকায় ভারতের রেটিং ১১৫। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার থেকে ৪ রেটিং পয়েন্ট বেশি ভারতীয় দলের। ভারতের পয়েন্ট ৩৬৯০। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩২৩১। র‍্যাঙ্কিং-এ তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। বেন স্টোকসদের পয়েন্ট সব থেকে বেশি ৪৯৭৩। কিন্তু তাঁদের রেটিং পয়েন্ট ১০৬। চার নম্বরে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ২৭০৪ ও রেটিং ১০০। টেস্ট ক্রমতালিকায় পাঁচ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট ২৪৫৬। রেটিং ৮৫।

তবে টেস্ট র‍্যাঙ্কিং-এ একনম্বরে থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় দল। রোহিতদের পয়েন্টের শতাংশ ৬১.৬৭। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টের শতাংশ ৭০.৮৩। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের উপরেই নির্ভর করছে কোন দুই দল খেলবে ফাইনালে।

আরও পড়ুন:১০০তম টেস্ট খেলার আগে মোদির সঙ্গে সাক্ষাৎ চেতেশ্বর পূজারার

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...