Saturday, April 4, 2026

লিভ-ইন সঙ্গিনীকে খু**ন করে দেহ বিছানার নীচে ! গ্রেফ**তার কীর্তিমান রোমিও

Date:

Share post:

এবার লিভ-ইন সঙ্গিনীকে খুন করে দেহ বিছানার নীচে রেখে দিল এক কীর্তিমান রোমিও।ঘটনাস্থল মহারাষ্ট্রের পালঘর জেলা। জানা গিয়েছে, প্রেমিকাকে খুন করার পর রাজ্য ছেড়ে পালানোরও চেষ্টা করে অভিযুক্ত। যদিও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার মধ্যপ্রদেশে এক চলন্ত ট্রেন থেকে তাকে গ্রেফতার করেছে রেলপুলিশ। মৃতের নাম মেঘা (৩৭)।

সোমবার পালঘর জেলার তুলিঞ্জ এলাকায় একটি বাড়ির ভিতরে খাটের গদির নীচ থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান মেঘার লিভ-ইন পার্টনারই তাঁকে খুন করে দেহ লুকিয়ে রেখেছিল। সপ্তাহখানেক আগেই মেঘাকে খুন করায় দেহ পচে গন্ধ বেরোতে শুরু করেছিল। এরপরই অভিযুক্ত বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পালঘরের তুলিঞ্জ এলাকার বাসিন্দা অভিযুক্ত ওই যুবক এবং মেগা দীর্ঘদিন ধরে লিভ-ইনে থাকতেন। সম্প্রতি অভিযুক্তের চাকরি চলে যায়। তারপর থেকেই দুজনের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে বিবাদ শুরু হয়। সেই বিবাদের জেরেই মেঘাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। তারপর ঘটনাটি গোপন করতে সে প্রেমিকার দেহ খাটের গদির নীচে রেখে দেয় রোমিও।

সম্প্রতি বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে পুলিশকে জানান প্রতিবেশীরা। তারপর পুলিশ ঘরের দরজা ভেঙে ঢুকে ভিতরে তল্লাশি চালাতেই খাটের গদির নীচে থেকে উদ্ধার হয় মেঘার দেহ।

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...