Wednesday, June 3, 2026

হিটলারকেও হার মানাবে স্বৈরাচারী বিজেপি! বিবিসি ইস্যুতে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

”বিজেপির (BJP) একটাই মতবাদ, স্বৈরাচার! ওরা হিটলারের (Hitler) থেকেও বেশি…”, বিবিসি (BBC) ইস্যুতে আজ, বুধবার বিধানসভায় (Assembly) এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ”রাজনৈতিক প্রতিহিংসা” দাবি করে বিবিসি দফতরে আয়কর হানায় কেন্দ্রের মোদি সরকারকে (Modi Government) নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ”এটা খুবই দুর্ভাগ্যজনক। যদি বেআইনি কিছু হয়ে থাকে, তাহলে চিঠি দিতে পারত, কথা বলতে পারত”।

গুজরাট (Gujrat) হিংসা ও নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসি’র তথ্যচিত্র নিয়ে উত্তাল গোটা দেশ। কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রের শাসক দলের কোপে ব্রিটিশ মিডিয়া। বিবিসি’র তথ্যচিত্র নিয়ে দেশজুড়ে আগ্রহ বাড়তেই স্বৈরাচারী মনোভাব দেখাতে শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার।

কার্যত রাজনৈতিক প্রতিহিংসা থেকে দিল্লি ও মুম্বইয়ে “ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন”র (British Broadcasting Corporation) দফতরে হানা আয়কর দফতরের। রাতভর তল্লাশি চলে সংবাদ সংস্থার অফিসে। তল্লাশি চলাকালীন বিবিসি কর্মীদের দফতরের মধ্যেই আটকে রাখার নির্দেশ দেন আয়কর দফতরের আধিকারিকরা। এমনকী, অফিসে ঢুকতে বা বেরোতেও দেওয়া হয়নি কাউকে!

আয়কর দফতরের দাবি, আন্তজার্তিক আয়করের ট্রান্সফার প্রাইসিংয়ের (Transfer Pricing) নিয়ম মানছে না বিবিসি! গত কয়েক মাসে একাধিক নোটিশ পাঠিয়ে সংস্থা মুনাফা সংক্রান্ত বেশ কিছু তথ্য জানতে চাওয়া হয়েছিল। কিন্তু সেই তথ্য জানায়নি বিবিসি। যদিও আচমকা আয়কর হানাকে প্রতিহিংসা হিসেবেই দেখছে বিরোধীরা। এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন বিবিসিকে নিশানা করল? আমি বেআইনি কিছু সমর্থন করছি না। কিন্তু বিশ্বাস করি না যে, বিবিসি সরকারের বিরুদ্ধে কিছু করছে, সেকারণেই রাতারাতি এভাবে অভিযান শুরু করল। এটা কাম্য নয়। এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা রাজনৈতিক প্রতিহিংসা। বিজেপি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা মাধ্যমে সরকার চালাচ্ছে। একটাই মতবাদ, স্বৈরাচার! ওরা হিটলারের থেকেও বেশি”।

 

 

Related articles

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...