Monday, April 6, 2026

অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার কবলে বিধায়ক জুন মালিয়ার গাড়ি

Date:

Share post:

দুর্ঘটনার সম্মুখীন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার  গাড়ি। বুধবার বিকেলে বিধায়ক কলকাতা  থেকে মেদিনীপুর যাওয়ার পথে উলুবেড়িয়ার জোড়া কলতলার কাছে দুর্ঘটনার কবলে পরেন। মুম্বই রোডে একটি হনুমান হঠাৎই বিধায়কের গাড়ির সামনে চলে আসে। মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। ঘুরে যায় গাড়ির মুখ।অল্পের জন্য রক্ষা পান বিধায়ক।স্থানীয়রা জানিয়েছেন,  ডিভাইডার টপকে গাড়ি কলকাতামুখী রাস্তায় চলে আসে। গাড়ির চারটি টায়ারই ফেটে যায়।বিকট আওয়াজে ছুটে আসেন আশেপাশের লোকজন।

গাড়ির চালক শিবেন্দ মালিয়া জানিয়েছেন, সামনে পাইলট কার ছিল। তার থেকে কয়েক মিটার দূরে যাচ্ছিলাম আমরা। বিধায়ক গাড়ির সামনে চালকের পাশের আসনে বসেছিলেন। পিছনের আসনে সিকিউরিটি গার্ডেরা ছিলেন। আচমকা রাস্তায় এই কাণ্ড ঘটে গেল।এদিকে যে সময় দুর্ঘটনাটি ঘটে তখন গাড়ির গতি ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ছিল বলে জানা যাচ্ছে।  পুলিশের কর্তারা অভিনেত্রীকে তাঁদের গাড়ি করে বাগনান থানার একটি রিসর্টে নিয়ে যান। সেখানে কিছু সময় থেকে ফের মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন তিনি।

 

 

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...