Monday, April 6, 2026

“জনমুখী বাজেট”, নজরে আয়-ব্যয়ের সামঞ্জস্য রক্ষা : অমিত মিত্র

Date:

Share post:

এবারে রাজ্য বাজেটকে “জনমুখী বাজেট” হিসাবে গড়ে তুলেছে রাজ্য সরকার। বাজেট পেশের পর বিশ্লেষণে বললেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। বুধবার তিনি বলেন, শিল্পক্ষেত্রে রাজ্য চায় ইকোনমিক করিডর গড়ে তুলতে, তাই এবারের বাজেটে আয় ও ব্যয়-এর সামঞ্জস্য রক্ষা করার দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে।

রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে আর্থিক বরাদ্দ বাড়ানো হয়েছে। এর ফলে রাজ্যবাসীর হাতে নগদের জোগান বৃদ্ধি পাবে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একাধিক পদক্ষেপ ঘোষণা করা হয়েছে এই বাজেটে।

তিনি বলেন, গত বছরের তুলনায় ১০ শতাংশ আর্থিক বরাদ্ধ বৃদ্ধি করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, জয় বাংলার মতো একাধিক প্রকল্পগুলি বিশেষ করে অগ্রাধিকার পেয়েছে এবারের বাজেটে।সাধারণ মানুষের উপর কোনও বাড়তি বোঝা  চাপানো হয়নি। রাজস্ব খাতে আয় বাড়ানো এবার চ্যালেঞ্জ।জমি বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়ার পাশাপাশি, রাজ্যের আয় বাড়াতে পরিবহণ ক্ষেত্রে কর কাঠামোতেও কিছু পরিবর্তন আনা হয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...