Saturday, April 4, 2026

ফের কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের! প্ররোচনার পা না দেওয়ার পরামর্শ তৃণমূলের

Date:

Share post:

বুধবার রাজ্যে বাজেটে (Budget) সরকারি কর্মচারীদের (Govt Employee) ৩ শতাংশ DA ঘোষণা করেছে সরকার। কিন্তু তারপরেও থামছে না দাবি। এই ডিএ-তে সন্তুষ্ট নন কোনও কোনও কর্মী। এবার, বকেয়া মহার্ঘ্যভাতার দাবিতে কর্মবিরতির ডাক। ২০, ২১ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ।

কোনও ভাবেই আন্দোলন থামবে না বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। ২০ ও ২১ ফেব্রুয়ারি রাজ্যের সব সরকারি অফিসে পূর্ণদিবস কর্ম বিরতির ডাক দেয়েছেন তাঁরা। তাদের সব বকেয়া মাহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এর আগেও বকেয়া না দিলে পঞ্চায়েত নির্বাচনের কোনও কাজে অংশ নেবেন না বলে রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে E-Mail পাঠিয়ে দিয়েছিলেন আন্দোলনকারীরা।

ডিএ মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। ১৫ মার্চ মামলার পরবর্তী শুনানি। এই পরিস্থিতিতে রাজ্যের পক্ষে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সুতরাং এই পরিস্থিতিতে কোনও রকম প্ররোচনায় পা না দিতে পরামর্শ দিয়েছেন তৃণমূল (TMC) সাংসদ শান্তনু সেন (Shantanu Sen)।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...