Sunday, June 14, 2026

Entertainment : টলিউড পরিচালকের মোবাইলে ‘বারাণসী জংশন’ ! বাংলায় আসছে রোমহ**র্ষক থ্রিলার

Date:

Share post:

একটা গোটা ওয়েব সিরিজ (Web Series) মোবাইলে শুটিং করা কি মুখের কথা? অথচ বলিউডের (Bollywood) ঘরানাকেই প্রাধান্য দিলেন টলিউডের পরিচালক রিঙ্গো (Arnab Ringo Banerjee)। বারাণসীর ধর্ম আর রাজনীতির অলিগলি জুড়ে থাকা একগুচ্ছ বিস্তৃত কাহিনির প্রেক্ষাপটে তৈরি হল থ্রিলার ওয়েব সিরিজ ‘বারাণসী জংশন'(Varanasi Junction) ।

মোবাইল এসে এখন ক্যামেরার চিন্তাভাবনাকে অনেকটাই বদলে দিয়েছে। বড় বড় ডকুমেন্টারি , সাংবাদিক সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান সবটাই এখন এক ক্লিকে মোবাইল বন্দি। কিন্তু তাই বলে একটা গোটা সিরিজ মোবাইলে শুটিং করা তো আর সহজ কথা নয়। বলিউডে বিশাল ভরদ্বাজ (Vishal Bharadwaj), সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali) যে কান্ড করে দেখিয়েছেন, একদম সেই পথেই হাঁটলেন বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় (Arnab Ringo Banerjee)।সিরিজের কাহিনি, চিত্রগ্রাহক, পরিচালক ও সম্পাদক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় নিজেই।

জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্ম ‘বারাণসী জংশন’ (Varanasi Junction) দেখাবে বলে ঘোষণা করেছে। টানটান থ্রিলারের প্রতিমুহূর্তে রয়েছে উত্তেজনা আর বিপদের ঝুঁকি। ইউটিউব ব্লগার যুবকের আকস্মিক নিখোঁজ হওয়া এবং এক মহিলা সাংবাদিকের তাঁকে খুঁজে বের করাকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। সাংবাদিক কীভাবে দুষ্কৃতী চক্রের মারণ নিশানার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, ধর্মবান্ধব শহরে ঘোর অধর্মের কালো আঁধারে ভরসাযোগ্য কাউকে সেই আদৌ খুঁজে পায় কিনা – এই সবকিছুর রহস্য ভেদ করবে ‘বারাণসী জংশন’।

বরাবর একটু ব্যতিক্রমী চিন্তাভাবনা রাখেন পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় । এই ওয়েব সিরিজে টলিউডের নামকরা নায়ক বা নায়িকাদের না নিয়ে তিনি একটি অন্য পথে হেঁটেছেন। গল্পের চাহিদা অনুযায়ী এই সিরিজে অভিনয় করেছেন অমৃতা চট্টোপাধ্যায়, জিৎ সুন্দর চক্রবর্তী, যুধাজিত সরকার, ঋদ্ধিষ চৌধুরি, কোরক সামন্ত, অভিজিৎ সেনগুপ্ত, অরূপ জায়গিরদার, মহম্মদ করিম, অগ্নিভ বন্দ্যোপাধ্যায় প্রমুখরা। মোবাইলের শুটিং থেকে শুরু করে এই ওয়েব সিরিজের সম্পূর্ণ সফরটি আসলে রোলার কোস্টার, বলছেন স্বয়ং পরিচালক। আগামী মার্চ মাসে মুক্তি পেতে চলেছে এই টানটান থ্রিলার ‘বারাণসী জংশন’।

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...