Monday, March 16, 2026

ইকো ট্যুরিজম সাইট থেকে কিয়স্ক: পুরুলিয়া পর্যটনে নয়া দিগন্ত খুললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পাকদণ্ডী পথ ধরে অযোধ্যা পাহাড়ে রোমাঞ্চকর ভ্রমণ, লোকশিল্পের সঙ্গে পরিচিতি, আদিবাসী গ্ৰামে রাত্রিবাস কিংবা দোলের মরশুমে পলাশের আবিরে হারিয়ে যাওয়া- পুরুলিয়ার পর্যটনকে আরও আকর্ষণীয় করতে একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার পুরুলিয়ার (Purulia) হুটমুড়া ময়দানে আয়োজিত পরিষেবা প্রদান অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি উদ্বোধন করলেন বেশ কয়েকটি পর্যটন পরিকাঠামোর। উপকৃত হবেন কয়েকহাজার মানুষ।

একদিকে যেমন রঘুনাথপুর মহকুমা এলাকার চারটি ব্লক ঘিরে গড়ে উঠছে জঙ্গলসুন্দরী কর্মনগরী, অন্যদিকে তেমনই অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়, গড় পঞ্চকোট, বান্দোয়ান, মানবাজার ১নং ও ২নং ব্লক ঘিরে ক্রমশ বিস্তারলাভ করছে পর্যটনশিল্প। এদিন পর্যটনের একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, পর্যটন ঘিরেও পুরুলিয়ায় কয়েকহাজার পরিবারের কর্মসংস্থান হবে। ৩কোটি ৯৫লক্ষ টাকার একগুচ্ছ পর্যটন প্রকল্পের উদ্বোধন করেন মমতা।

বাঘমুন্ডিতে চালু হল ৫লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি ট্যুরিজম কিয়স্ক। যেখান থেকে পর্যটকরা পুরুলিয়ার বিভিন্ন হস্তশিল্প কিনতে পারবেন। মানবাজার দুনম্বর ব্লক দুর্গাডিতে গড়ে ওঠা ৫৭লক্ষ টাকা ব্যয়ে ইকো ট্যুরিজম সাইটটিও এদিন চালু করেন তিনি। অযোধ্যা পাহাড়ের খয়রাবেড়া ইকো ট্যুরিজমের ফেজ টু প্রকল্প গড়া হয়েছে ২কোটি ৩৪লক্ষ টাকায়। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। নিতুড়িয়ায় দামোদর নদের তীরে ৭৯ লক্ষ টাকা ব্যয়ে গড়া রিভারসাইড পার্ক, ২০লক্ষ টাকা ব্যয়ে নির্মিত অযোধ্যা পাহাড়ের কুমারী কাননে একটি পর্যটন আবাসেরও উদ্বোধন করেন তিনি। প্রতিটি ক্ষেত্রেই কতজন মানুষ উপকৃত হতে পারেন তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ কর্মসংস্থানই এখন রাজ্যের পাখির চোখ।

দেশের পর্যটন মানচিত্রে রাজ্যের বিভিন্ন পর্যটনক্ষেত্রকে তুলে আনতে সরকার গুচ্ছ প্রকল্প নিয়েছে। প্রতিটি জেলাতেই রয়েছে অসংখ্য পর্যটনস্থল। তবে দক্ষিনবঙ্গে পুরুলিয়ার মতো প্রাকৃতিক বৈচিত্র কম আছে। তাই মুখ্যমন্ত্রী পুরুলিয়ার নাম দিয়েছেন রূপসী বাংলা। এই রূপবতী পাহাড় অরণ্য ঘিরে নতুন স্বপ্ন দেখেন তিনি। তাই বলেন, আদিবাসী ভাইবোনদের অধিকার রক্ষার পাশাপাশি এলাকায় আরও নতুন নতুন পর্যটন ক্ষেত্র গড়ে তোলা হবে।

আরও পড়ুন:টুইটারে বিয়ের খবর দিয়ে চমকে দিলেন স্বরা ভাস্কর !

 

 

spot_img

Related articles

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...