Saturday, June 13, 2026

‘জটু লাহিড়ীর প্রয়াণে রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি হল’,শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত হাওড়ার শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী।বর্ষীয়ান রাজনীতিবিদের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি হল।’

আরও পড়ুন:প্রয়াত হাওড়ার শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ী

এদিন শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “বিশিষ্ট রাজনীতিবিদ জটু লাহিড়ীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে হাওড়ার শিবপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে পাঁচবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজকর্মের সঙ্গে জটু লাহিড়ী যুক্ত ছিলেন।বর্ষীয়ান রাজনীতিজ্ঞ জটুদার সঙ্গে আমার দীর্ঘদিনের হৃদ্য সম্পর্ক ছিল। তাঁর স্মৃতি চির অমলিন থাকবে।তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি হল।আমি জটু লাহিড়ির পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

 

 

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...