Friday, April 3, 2026

অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে নেটে অতিরিক্ত পরিশ্রম বিরাটের

Date:

Share post:

আগামিকাল দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারতীয় দল। চার টেস্ট সিরিজে ১-০ এগিয়ে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে রান পেলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ব‍্যাটে রান পাননি বিরাট কোহলি। মাত্র ১২ রান করেন তিনি। দ্বিতীয় টেস্টে নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া কোহলি। তাইতো অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে নেটে অতিরিক্ত পরিশ্রম করলেন টিম ইন্ডিয়ার সুপারস্টার ব্যাটার বিরাট কোহলি। নেটে স্পিনারদের বিরুদ্ধে অতিরিক্ত সময় ধরে ব্যাট করলেন তিনি।

শুক্রবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আরও এক ঘূর্ণি পিচ দেখা যেতে পারে। আর এই পরিস্থিতিতে স্পিনের বিরুদ্ধে যাবতীয় দূর্বলতা দূর করতে নেটে অধিক পরিশ্রম করছেন বিরাট। বুধবার ভারতের অনুশীলনে নিজের ব্যক্তিগত গাড়ি করে এসেছিলেন বিরাট।  বৃহস্পতিবারও সেই একই চিত্র। তবে এদিন বিরাট অনুশীলন শেষে বাড়ি ফেরার পথে বিপাকে পরেন। অনুশীলন শেষে বিরাট নিজের গাড়িতে চড়ে স্টেডিয়াম থেকে বার হন। তাঁর গাড়ি বাইরে বেরতেই ভক্তরা সেই গাড়ি ঘিরে ধরেন। গাড়ি বাইরে থেকেই বিরাটের ছবি তুলতে থাকেন তাঁরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় বিরাটের গাড়ি সেখান থেকে বার করতে সক্ষম হন নিরাপত্তারক্ষীরা।

আরও পড়ুন:রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম দিনেই ব‍্যাটিং বিপর্যয় বাংলার, দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৮১ রান সৌরাষ্ট্রের


Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...