Thursday, June 4, 2026

“মন্দিরে ভজন বন্ধ না করলে…” এবার মেলবোর্নে পুরোহিতকে হুমকি

Date:

Share post:

গত কয়েকদিনে বিদেশে নানা জায়গায় হামলার মুখে পড়েছে হিন্দু মন্দির(Hindu temple)। এবার অস্ট্রেলিয়ার(Australia) এক কালীমন্দিরের পুরোহিতকে ফোন করে হুমকি দিল খলিস্তানিরা(Khalistan)। হুমকি দেওয়া হয়েছে, মন্দিরে ভজন বন্ধ করুন, নয়তো ফল ভাল হবে না। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই ঘটনার পেছনে রয়েছে খালিস্থানি নিষিদ্ধ সংগঠন।

মেলবোর্নের কালী মাতা টেম্পলের প্রধান পুরোহিত ভাবনা জানিয়েছেন, তাঁর কাছে একটি ফোন আসে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁকে হুমকি দিয়ে বলে, মন্দিরের ভজন বন্ধ করতে হবে। নয়তো ফল ভাল হবে না। পুরোহিত বলেন, “এটা তো মা কালীর মন্দির, গুরু মহারাজও এখানে প্রার্থনা করতেন। তাহলে এখানে ভজন হবে না কেন?” জবাবে ওই ব্যক্তি সাফ জানিয়ে দেয়, ভজনের ফল কী হবে শুধু সেটুকুই বলে দেওয়া তার কাজ ছিল। কোনও প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি সে। এই কথা শুনে স্বভাবতই ভয় পেয়ে যান ভাবনা। গোটা ঘটনা প্রশাসনকে জানানো হলো এখনো কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি।

প্রসঙ্গত, মেলবোর্নেই ইসকন মন্দিরের দেওয়ালে খলিস্তানি স্লোগান লেখা হয়েছিল সম্প্রতি। মন্দিরে হামলার প্রতিবাদ মিছিলেও হামলা চালিয়েছে খলিস্তানিরা। হিন্দু বিদ্বেষী ঘটনা ক্রমেই বাড়ছে অস্ট্রেলিয়াতে। সব মিলিয়ে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন।

Related articles

‘নতুন করে NEET দেওয়ার সাহস নেই.’, ফের আত্মঘাতী ছাত্রী, কেন্দ্রকে নিশানা রাহুলের

নিট(NEET) প্রশ্নফাঁস কাণ্ডে এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে মৃত...

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...