Monday, March 23, 2026

শিবরাত্রির কারণে বদলে গেল বাঁকুড়ার মুখ্যমন্ত্রীর সভার টিফিনের মেনু!

Date:

Share post:

শনিবার শিবরাত্রি। তার আগে শুক্রবার, বাঁকুড়ার ২ নম্বর ব্লকের বলরামপুর ফুটবল মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। পরিষেবা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে অনেক দূর-দূরান্ত থেকে অনেকে যান। ফলে করা হয় টিফিনের ব্যবস্থা। কিন্তু এদিন প্রথমে টিফিন নিতে অস্বীকার করেন অনেকে। কারণ কী! টিফিনে ছিল ডিম, কেক, কলা। কিন্তু শিবরাত্রির উপোসের আগের দিন অনেকেই নিরামিষ খান। সুতরাং এই টিফিন (Tiffin) তাঁরা নিতে চাননি। একথা জানতে পেরেই মুখ্যমন্ত্রী তড়িঘড়ি মেনু বদল করার নির্দেশ দেন। বাদ দেওয়া হয় ডিম কেক। বদলে আসে লুচি-তরকারি।

তৃণমূলের বিভিন্ন সভা–সমাবেশ থেকে শুরু করে মিছিল-মিটিং, ‘ডিম–ভাত’ থাকে মেনুতে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে যে ‘মা ক্যান্টিন’ চালু হয়েছে, সেখানেও মাত্র পাঁচ টাকায় ডিম–ভাত খেতে পারেন যে কেউ। তবে সেই ডিমই বাদ পড়ল খোদ বাঁকুড়ার সভার টিফিনের তালিকা থেকে।

শিবরাত্রির ঠিক আগের দিন অনেকেই নিরামিষ খান। টিফিনে ডিম দেওয়ায় অনেকেই তা নিতে চাইছিলেন না। সেই খবর পৌঁছয় মুখ্যমন্ত্রীর কানে। সঙ্গে সঙ্গে ‘মেনু’ বদলের নির্দেশ দেন মমতা। ডিম, কেকের বদলে মেনুতে ঠাঁই হয় লুচি- বাঁধাকপির তরকারি, বিস্কুট, মিষ্টি, ঝুরিভাজার মতো নিরামিষ পদের। শিবরাত্রির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

 

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...