Tuesday, June 23, 2026

চলবে Work from Home: দিল্লি ও মুম্বইয়ের দফতরে তালা ঝোলালো টুইটার

Date:

Share post:

ভারতে টুইটারের(Twitter) ৩ দফতরের মধ্যে ২ টি দফতরে তারা দিল মাইক্রো ব্লগিং সংস্থা টুইটার। সংস্থার দিল্লি(Delhi) ও মুম্বইয়ের(Mumbai) অফিস বন্ধ করে সেখানকার কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি থেকে কাজ করার। শুধুমাত্র বেঙ্গালুরুতে টুইটারের অফিস খোলা রাখা হয়েছে। টুইটারের মালিকানা বদলের পর সংস্থার খরচ কমাতে আগেই ব্যাপক ছাঁটাই করেছে এলন মাস্ক(Elon Musk)। খরচ কমাতে এবার ভারতে টুইটারের দুই দফতর বন্ধ করল সংস্থা।

জানা গিয়েছে, ভারতে টুইটারের ৩ দফতর মিলিয়ে অন্তত ২০০জন কর্মী চাকরি করতেন। কিন্তু গত বছর টুইটারের মালিকানা বদলের পরেই ছেঁটে ফেলা হয়েছে প্রায় ৯০ শতাংশ কর্মীকে। খরচ কমাতে বিশ্বজুড়েই অসংখ্য টুইটার কর্মীকে ছেঁটে ফেলেছেন মাস্ক। ভারতেও তার অন্যথা হয়নি। মাত্র কয়েকজনকে নিয়েই ভারতে কাজ চালাচ্ছে মাইক্রো ব্লগিং সাইটটি। এহেন পরিস্থিতিতেই বৃহস্পতিবার আচমকাই অফিস বন্ধ করার সিদ্ধান্ত নেয় টুইটার কর্তৃপক্ষ। আপাতত বাড়ি বসেই কাজ করবেন সংস্থার কর্মীরা। তবে এই দুই অফিস পাকাপাকিভাবে বন্ধ করা হয়েছে কিনা তা স্পষ্ট করে জানানো হয়নি।

উল্লেখ্য, টুইটার কর্তা এলন মাস্কের মতে, ভারতে সেভাবে ব্যবসা করতে পারছে না মাইক্রো ব্লগিং সাইটটি। যদিও একাধিক সমীক্ষার দাবি, আগামী দিনে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বহু উন্নতির সুযোগ রয়েছে ভারতে। তবে মাস্কের মতে, ব্যবসায়িক দিক থেকে লাভ হচ্ছে না ভারতে। তাই খরচ কমাতে ভারতের অফিস বন্ধ করা হয়েছে। যদিও বেঙ্গালুরুতে এখনও টুইটারের অফিস চলছে। সেখানে মূলত ইঞ্জিনিয়াররাই কাজ করেন। সেই অফিসও বন্ধ হয়ে যেতে পারে বলেই শোনা গিয়েছে।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...