Tuesday, June 23, 2026

নিয়োগ দুর্নী*তিতে গ্রেফ*তার বাগদার ‘রঞ্জন’! ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজত  

Date:

Share post:

অবশেষে সিবিআইয়ের (CBI) জালে বাগদার ‘রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডল (Chandan Mondal)। শুক্রবার তাঁকে গ্রেফতার করে সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন সকালেই নিজাম প্যালেসে (Nizam Palace) ডেকে পাঠানো হয় রঞ্জনকে। তারপর বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর বাগদার রঞ্জনকে গ্রেফতার করে সিবিআই। শুক্রবারই চন্দন মণ্ডলকে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল। আর সেখানেই দীর্ঘ সওয়াল জবাবের পর বিচারপতি চন্দন মণ্ডলকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজতের (CBI Custody) নির্দেশ দেন। তবে এদিন জিজ্ঞাসাবাদ চলাকালীন ‘রঞ্জন’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিভ্রান্ত করছিলেন বলে খবর। আর তারপরই তাঁকে গ্রেফতার (Arrest) করা হয়। তবে এদিন শুধু রঞ্জনই নয়, পাশাপাশি এদিন চাকরি বিক্রির অভিযোগে আরও ৩ জন এজেন্টকে গ্রেফতার করেছে সিবিআই।

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। তবে এবার রঞ্জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। কয়েক মাস আগেই চন্দন মণ্ডলের নাম সামনে এনেছিলেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস (Upen Bishwas)। টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে চন্দনের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই। সিবিআই-এর তদন্তে উঠে আসে, তাঁর সঙ্গে প্রভাবশালীদের যোগ ছিল। তাঁর ব্যাঙ্ক-আকাউন্ট (Bank Account) খতিয়ে দেখেই সন্দেহ তৈরি হয়। টাকার বিনিময়ে অনেক যুবককে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে রঞ্জনের বিরুদ্ধে।

তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা মনে করছেন, নিয়োগ দুর্নীতির যে চক্র, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল চন্দন মণ্ডলের। আদালতেও চন্দনের নাম জানিয়েছিলেন উপেন বিশ্বাস। চাকরি বিক্রির ক্ষেত্রে প্রসন্ন রায়ের মতো যে সব মিডলম্যান (Middleman) ছিলেন, তাঁদের মধ্যে চন্দন অন্যতম বলে মনে করছেন তদন্তকারীরা। আর সেকারণেই চন্দনকে জেরা করলে আসল তথ্য সামনে আসবে। পাশাপাশি তদন্তকারী সংস্থার যাঁদের বয়ান নিয়েছেন, তাঁদের অনেকের মুখেও চন্দনের নাম শোনা গিয়েছে।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...