Sunday, June 14, 2026

টেলিপাড়ায় ফের বিয়ের সানাই, তৃণমূল নেতাকে বিয়ে করছেন ‘ভিলেন’ অভিনেত্রী

Date:

Share post:

ভালবাসার মরসুমে চারিদিকে শুধুই বিয়ের খবর (Wedding News),বলিউডে যখন একের পর এক গাঁটছড়া বাঁধার পর্ব চলছে তখন পিছিয়ে নেই বাংলা বিনোদনের (Bengali Entertainment)তারকারাও। খুব তাড়াতাড়ি সাত পাক ঘুরতে চলেছেন টেলিপাড়ার ‘ভিলেন’ সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। রাজনীতি আর অভিনয় দুনিয়ার এই গাঁটছড়া নতুন নয়, এবার সেই ঘটনার পুনরাবৃত্তি। তিন বছর ধরে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী, সোশ্যাল মিডিয়াতেও তাঁর আর প্রেমিক সৌম্য বক্সীর (Soumya Bakshi) রোম্যান্সের ঝলক উঠে আসে মাঝেমধ্য়েই। এবার চারহাত এক হওয়ার পালা।

জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতি। প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সীর (Smita Bakshi)ছেলে সৌম্য বক্সীকে বিয়ে করতে চলেছেন সুদীপ্তা। সূত্র বলছে আগামী মে মাসের প্রথম দিনেই নাকি শুভকাজ সুসম্পন্ন হতে চলেছে। কেনা-কাটা থেকে শুরু করে বিয়ের কার্ড সিলেকশন, মেনু বাছাই- এক কথায় বক্সী বাড়িতে এখন প্রস্তুতি তুঙ্গে। সায়েন্স সিটির পিছনে বিয়ের আসর রিসেপ্সন হবে নিকোপার্কে। বিরিয়ানি, পোলাও, মাটন কোর্মা, নানা টেস্টের মিষ্টি- বিয়ে বাড়ির ভোজে বাদ যাচ্ছে না কিছুই।

বিয়ে পাকা হওয়ায় বেশ খুশি সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। গত ডিসেম্বরেই বিয়ের পাকা কথা হয়ে গিয়েছে দু-পক্ষের। ক*রোনা পরিস্থিতির জেরেই পিছিয়ে গিয়েছিল সুদীপ্তা-সৌম্যর বিয়ে। এখন পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক হয়েছে তাই আর অপেক্ষা নয়। সৌম্য নিজে তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। সুদীপ্তাকেও তৃণমূলের নানা অনুষ্ঠানে দেখা গেছে। এবার যুগলের হলুদ সুতোয় বাঁধা পড়ার পালা।

 

Related articles

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...