Saturday, June 27, 2026

আল-কায়দা প্রধানের দায়িত্বে মিশরের প্রাক্তন সেনাকর্মী আদেল, রিপোর্ট পেশ রাষ্ট্রসংঘের

Date:

Share post:

আয়মান আল-জাওয়াহিরির মৃত্যুর পর জঙ্গি সংগঠন আল-কায়দা(Al Qaeda) প্রধানের দায়িত্বে এসেছে সইফ আল আদেল (Saif Al Adel)। সম্প্রতি এমন রিপোর্টি প্রকাশ্যে আনল রাষ্ট্রসংঘ(United Nation)। জানা গিয়েছে, এই আদেল কোনও সাধারণ ব্যক্তি নয় মিশরের(Egypt) প্রাক্তন সেনা কর্মী ছিল এই ব্যক্তি। ২০২২ সালে জাওয়াহিরির মৃত্যুর পর আল-কায়েদার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আদেল। আমেরিকার তরফে আদেলের মাথার দাম ধার্য করা হয়েছে ১০ মিলিয়ন ডলার।

জানা গিয়েছে, মিশরের সেনাবাহিনীতে দীর্ঘদিন কাজ করেছে আদেল। ১৯৭৯ সালে আফগানিস্তানের যুদ্ধেও লড়াই করেছিল সে। পরে ওসামা বিন লাদেনের আদর্শে অনুপ্রাণিত হয়ে আল-কায়েদায় যোগ দেয় সে। ১৯৯৮ সালে তানজানিয়া ও কেনিয়ায় মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যেও ছিল আদেলের হাত। তবে জঙ্গি সংগঠনের শীর্ষ পদে আদেলের বসা নিয়ে এখনও কিছু জানানো হয়নি আল-কায়েদার তরফে। তবে সূত্রের খবর, আদেলকে নেতা বলে মেনে নিয়েছেন সকলেই। যদিও সংগঠনের প্রথা অনুযায়ী এখনও আদেলকে ‘এমির’ উপাধি দেওয়া হয়নি। তবে যাবতীয় কাজকর্মে নেতৃত্ব দিচ্ছে সে।

উল্লেখ্য, ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল কায়দা প্রধানের দায়িত্ব পায় আয়মান আল-জাওয়াহিরি। তবে ২০২২ সালে আমেরিকা দাবি করে আয়মান আল-জাওয়াহিরির মৃত্যু হয়েছে। যদিও সে দাবি খণ্ডন করে আল-কায়েদার তরফে জানানো হয় সুস্থ ভাবেই বেঁচে রয়েছেন জাওয়াহিরি। কিন্তু রাষ্ট্রসংঘের নয়া রিপোর্ট দাবি করেছে, আর বেঁচে নেই তিনি। বরং সংগঠনের অবিসংবাদী নেতা হিসাবে উঠে এসেছে আদেল।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...