Wednesday, June 24, 2026

বিয়ের পর স্ত্রীর আসল পরিচয় জেনে চোখ কপালে! আদালতের দ্বারস্থ স্বামী

Date:

Share post:

অ্যাপের (App) মাধ্যমে পরিচয়। সেখান থেকেই শুরু হয় বার্তালাপ। পরে ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক (Love Relation)। এরপরই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন দুজনে। বিয়ের পর বেশ সুখেই কাটছিল জীবন। কিন্তু আচমকা তাল কাটল মাস ছয়েক পর। শেষমেশ স্বামী জানতে পারলেন যার সঙ্গে তিনি চুটিয়ে সংসার করছেন তিনি একজন কুখ্যাত গ্যাংস্টার (Gangstar)। ভেবে দেখুন তো এমন এক পরিস্থিতির সম্মুখীন হলে কার মাথার ঠিক থাকে? তবে বউ যে গ্যাংস্টার! তাঁর সঙ্গে পাল্লা দেওয়া বড় দুঃসাধ্য কাজ। পাশাপাশি অসম বিধানসভার (Assam Assembly) ভিতর থেকে একটি বিলাসবহুল গাড়ি চুরির ঘটনায় ২০১৫ নাগাদ জেলেও যেতে হয়েছিল তাঁকে। আর সেই সমস্ত কিছু জেনেই সোজাসুজি আদালতের দ্বারস্থ হন স্বামী। আদালতে গিয়ে বিয়ে বাতিলের আবেদন জানিয়েছেন গুজরাটের (Gujrat) পোরবন্দরের ওই বাসিন্দা। বিষয়টি সামনে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, বিয়ের কারণে একটি অ্যাপে অ্যাকাউন খুলেছিলেন গুজরাটের পোরবন্দরের বাসিন্দা বিমল কারিয়া (Bimal Kariya)। সেখানেই তাঁর সঙ্গে পরিচয় গুয়াহাটির রিতা দাসের (Rita Das)। এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে শীঘ্রই দুজনেরই মনের মিল হওয়ায় দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে। তবে রিতা আগেভাগেই বিমলকে জানিয়েছিলেন, তিনি ডিভোর্সি (Divorcee)। কিন্তু পঞ্চায়েতে বিয়ে হওয়ার কারণে রিতার বিয়ের কোনও কাগজপত্রই নেই। তবে সব কথা বিমলকে জানালেও রিতাকে একেবারেই সন্দেহ হয়নি তাঁর। এরপর আহমেদাবাদে (Ahmedabad) ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েন যুগল। এরপর দীর্ঘ ৬ মাস সবকিছু ঠিকঠাকই চলছিল।

কিন্তু আচমকা রিতা একদিন বিমলকে জানান, দেশের বাড়ি অসমে জমিজমা নিয়ে কিছু সমস্যা হয়েছে। তা ঠিক করতে তাঁকে শীঘ্রই গুয়াহাটি যেতে হবে। রিতার আরও দাবি, তাঁর মা ফোন করে তাঁকে আসতে বলছেন। এরমধ্যে সত্যিই অবিশ্বাসের কোনও কারণ ছিল না। এরপরই স্ত্রী রিতাকে অসম পাঠিয়ে দেন বিমল। তবে তিনি ঘুনাক্ষরে টের পাননি এই বোধহয় তাঁদের শেষ দেখা। তারপর আর দেখা মেলেনি রিতার। এরপর স্ত্রীর খোঁজ খবর নিতে গিয়ে বিমল জানতে পারেন, রিতার অতীত। তাতেই মাথায় হাত পড়ে বিমলের। জানা যায়, রিতার আসল নাম রেখা চৌহান। ২০০৭ সালে তাঁর বিয়ে হয় অনিল চৌহানের সঙ্গে। অসম বিধানসভার ভিতর থেকে একটি বিলাসবহুল গাড়ি চুরির ঘটনায় ২০১৫ নাগাদ জেলেও যেতে হয়েছিল তাঁকে।

 

 

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...