Sunday, June 28, 2026

Entertainment : কার অপেক্ষায় পৃথিবী? শিবরাত্রিতে এ কোন অশনি সঙ্কেত !

Date:

Share post:

চারিদিকে ভাঙা মেশিন, যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপটে এ কার হাত? শিবরাত্রিতে (Maha Shivratri)সোশ্যাল মিডিয়ায় অশনি সঙ্কেত! সকাল থেকেই ভাইরাল এক ছবি, বিশাল হাত পড়ে রয়েছে ভাঙা এক ডকে, যার একটা আঙুল বিশেষ দিকে নিশানা করছে। আর সেই দিকেই তাক তিনটে বন্দুকের নল, ব্যাপারটা কী? সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতেই লুকিয়ে আছে উত্তর। প্রকাশ্যে এল দক্ষিণ ভারতের সুপারস্টার বাহুবলি প্রভাসের নতুন ছবির পোস্টার। ঘোষণা হল ‘প্রজেক্ট কে’ (Project K) ছবির মুক্তির তারিখও (Release Date)। প্রভাস নিজের সোশ্যাল মিডিয়ায় (Social Media)ছবির নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘তারিখটা হল ১২-১-২৪। প্রজেক্ট কে। মহা শিবরাত্রির শুভেচ্ছা।’

‘পাঠান’ নায়িকা প্রভাসের (Prabhas) সঙ্গে অভিনয় করছেন এই খবর আগেই ছড়িয়ে পড়েছিল। তবে এই ছবিতে দীপিকার (Deepika Padukone)পাশাপাশি রয়েছে আরও এক চমক, বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। মেগাস্টার -সুপারস্টার নিয়ে সাউথ ইন্ডিয়া আর বলি তারকাদের নতুন ছবি ‘প্রজেক্ট কে’ (Project K) মুক্তি পাবে আগামী বছর। তবে শিবরাত্রিতে নজর কেড়েছে এই ছবির পোস্টার। সেখানে দেখা গেছে যুদ্ধক্ষেত্র বা ডক ধরনের একটি প্রেক্ষাপটে একটা বিশাল হাত পড়ে রয়েছে যার একটা আঙুল বিশেষ দিকে নিশানা করছে। তার দিকে ক্যামেরার দিকে পিছন করে বন্দুক তাক করে আছে। নিচে লেখা, ‘দ্য ওয়ার্ল্ড ইজ ওয়েটিং’। অপেক্ষা শেষ হতে বাকি প্রায় ১০ মাস। আগামী বছরের ১২ জানুয়ারি মুক্তি পাবে নাগ অশ্বিন পরিচালিত ‘বৈজয়ন্তী মুভিজ’ প্রযোজিত ‘প্রজেক্ট কে’ (Project K)।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...