Tuesday, June 23, 2026

এজি রিপোর্ট দিলেই মিলবে GST ক্ষতিপূরণের টাকা, রাজ্যকে জানালেন নির্মলা

Date:

Share post:

জিএসটি ক্ষতিপূরণের(GST Compensation) টাকা মেটানোর দাবিতে দীর্ঘদিন ধরেই সরব রাজ্যগুলি। অবশেষে সেই টাকা মেটানোর আশ্বাস দিল কেন্দ্রীয় সরকার। শনিবার দিল্লিতে জিএসটি কাউন্সিলের বৈঠকে শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitharaman) জানিয়েছেন, যেসব রাজ্য এজির রিপোর্ট জমা দিয়েছে, সেই রাজ্যগুলির জিএসটি ক্ষতিপূরণের টাকা এখনই মিটিয়ে দেওয়া হবে। বাকি রাজ্যগুলির জিএসটি ক্ষতিপূরণের টাকা এজির রিপোর্ট জমা দিলেই মেটানো হবে।

শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, যেসব রাজ্য এখনও পর্যন্ত রাজ্যের এজির রিপোর্ট কেন্দ্রের কাছে জমা দিয়েছে তাঁদের ১৬ হাজার ৯৮২ কোটি টাকা মিটিয়ে দেওয়া হবে। অবশ্য এই তালিকা থেকে বঞ্চিত রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলা কবে এই টাকা পাবে? তার উত্তরে কেন্দ্র জানিয়েছে, বাংলা এখনও এজি রিপোর্ট জমা দেয়নি। রিপোর্ট জমা দিলেই টাকা মিটিয়ে দেওয়া হবে। এপ্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, দ্রুত রাজ্যও এজির রিপোর্ট দিয়ে দেবে। পাঁচ বছরের মধ্যে প্রথম দু’বছরের এজির রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেটার ক্ষতিপূরণ রাজ্য পেয়েও গিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করা হয়েছিল, এজির রিপোর্ট জমা পড়ার আগে যাতে অন্তত লোকসানের কিছুটা অঙ্ক মেটানো হয়। ৩ বছরে এই অঙ্কটা ২ হাজার ৪০৯ কোটি টাকা। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাতে রাজি হননি। এজির রিপোর্ট জমা দিলেই টাকা মেটানো হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে জিএসটি (GST) চালু হওয়ার সময়ই কেন্দ্র জানিয়েছিল, যেহেতু নতুন কর ব্যবস্থায় রাজ্য সরকারগুলির রাজস্ব আদায় কমে যাবে, তাই কেন্দ্র সেই টাকার দরুণ রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেবে। প্রথম পাঁচ বছরের জন্য এই ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল। ২০২২-২৩ অর্থবর্ষে সেই ক্ষতিপূরণ দেওয়ার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু বাংলা-সহ বেশ কয়েকটি রাজ্যে এখনও ক্ষতিপূরণের একটা বড় অঙ্ক পায়নি। যা নিয়ে রাজ্য ও কেন্দ্রের টানাপোড়েনও হয় বিস্তর। একইসঙ্গে এদিন জিএসটি কাউন্সিলের বৈঠকে বেশ কইছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শুল্ক কমানো হয়েছে একাধিক পণ্যে। তালিকায় রয়েছে গুড়, পেনসিল শার্পনার এবং ট্র্যাকিং ডিভাইস।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...