Sunday, May 31, 2026

সাগরদিঘিতে অভিষেকের জনসভার আগেই মুর্শিদাবাদ কংগ্রেসে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগদানের হিড়িক

Date:

Share post:

২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ (Mursidabad) জেলার সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন (Sagardighi Assembly Byelection)। তৃণমূল (TMC) প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা। তার আগে রেকর্ড মার্জিনে লক্ষ্যে দলীয় প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের (Debasish Banerjee) সমর্থনে আগামিকাল রবিবার সাগরদিঘিতে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঠিক তার ২৪ ঘন্টা আগে মুর্শিদাবাদ কংগ্রেসে বড়সড় ভাঙন।

সাগরদিঘি উপনির্বাচনের আগে আজ, শনিবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ফের ভেঙে চুরমার। এদিন কংগ্রেস ছেড়ে তৃণমূলের হাত ধরলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের অন্যতম সম্পাদক জামিলুর রহমান। জামিলুরের বাবা জৈদুর রহমান গত বিধানসভা নির্বাচনে সামশেরগঞ্জ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ছিলেন। শনিবার সাগরদিঘির তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জামিলুর রহমানকে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

তৃণমূলে যোগদানের পর জামিলুর বলেন, “আমার কাকা খলিলুর রহমান জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ। ফলে তৃণমূল পরিবার আমার কাছে অচেনা নয়। মানিয়ে নিয়ে কোনও সমস্যা হবে না।”

 

Related articles

উপস্থিত মাত্র ২০ বিধায়ক! কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার...

রাজ্যে ৪টি নতুন স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা! উত্তরবঙ্গেও হবে নতুন শহর

পশ্চিমবঙ্গে চারটি নতুন 'স্মার্ট সিটি' (Smart City) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রস্তাবিত শহরগুলির তালিকায়...

বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে মজুত একাধিক বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগ। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বেআইনি...