Friday, April 3, 2026

পছন্দের ব্যক্তি হারলেই গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে এরা: ধনকুবেরকে তোপ জয়শঙ্করের

Date:

Share post:

আদানি ইস্যুতে সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) আক্রমণ শানিয়েছিলেন মার্কিন ধনকুবের জর্জ সোরস(George Soros)। তাঁর মন্তব্যের পাল্টা এবার কড়া ভাষায় সোরসকে তোপ দাগলেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S Jayshankar)। তাঁকে ‘একগুঁয়ে, বিপজ্জনক ব্যক্তি’ বলে কটাক্ষ করে জয়শঙ্করের দাবি, “নির্বাচনে এদের পছন্দের ব্যক্তি জয়ী হলে খুশি হয়। ভোটের ফল অন্যরকম হলেই গণতন্ত্রে ত্রুটি রয়েছে বলে মনে করেন এরা।”

এক সাংবাদিক সম্মেলনে সোরসকে তপ দেগে জয়শঙ্কর বলেন, “সোরস একজন বৃদ্ধ, ধনী, একগুঁয়ে ব্যক্তি। যিনি নিউ ইয়র্কে বসে ভাবেন, তাঁর ধারনা অনুযায়ী গোটা বিশ্ব চলবে। তাঁর ধ্যানধারনাই বিশ্বের সকলের ভাবনাচিন্তা ঠিক করে দেবে। এধরনের ব্যক্তিরা মতামত তৈরির জন্য নিজেদের ধনসম্পদ বিনিয়োগ করে।” এরপরই তিনি বলেন, “এধরনের ব্যক্তি যাঁদের পছন্দ করেন, তাঁরা জিতলেই এঁরা মনে করেন, নির্বাচন ঠিকঠাক হয়েছে। আর ভোটে অন্যরকম ফলাফল হলেই ভাবেন গণতন্ত্রে ত্রুটি রয়েছে। এখন আমি যদি এধরনের ব্যক্তিত্বের মুখ বন্ধ করাতে চাই, তাহলে এদের কথায় গুরুত্বই দেব না।”

উল্লেখ্য, সম্প্রতি জার্মানিতে এক সম্মেলনে অংশ নিয়ে আদানি কাণ্ডে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছিলেন জর্জ। সেখানে তিনি বলেন, “আদানি কাণ্ড নিয়ে মোদি এখনও নীরব। এবিষয়ে জবাব দিতেই হবে তাঁকে।” পাশাপাশি তিনি আরও বলেন, “ভারতে এবার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে।” স্বাভাবিকভাবেই জর্জের মন্তব্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়। তাঁর সেই মন্তব্যের পাল্টা এবার কড়া ভাষায় তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...