Saturday, April 4, 2026

চক্রান্ত করে তৃণমূলকে রোখা যাবে না,দেগঙ্গায় বিস্ফোরক একেএম ফারহাদ

Date:

Share post:

চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে কোনো ভাবেই রোখা যাবে না,বিরোধীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন পঃবঃ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তরুণ লড়াকু মুখ একেএম ফারহাদ।

উল্লেখ্য , শনিবার দেগঙ্গা বিধানসভা এলাকার গোবিন্দপুর তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ১৬ দলীয় নক আউট মিনি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে ফারহাদ বলেন,  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে সারা রাজ্য সহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রভাব বিস্তার করে চলেছে তা সাধারণ মানুষের জন্য মঙ্গলকর। বিরোধীরা যতই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করুক না কেন, তৃণমূলের ভোট বাক্স ততই উপচে পড়বে। বাংলার মানুষের আশীর্বাদ মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দুহাত ভরে থাকবে।

এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি,সভাপতি শরিফুল ইসলাম, সম্পাদক আব্দুল মোবিন আলি,ক্রীড়া সম্পাদক জিয়াউল হক,শুভঙ্কর ঘোষ,গ্ৰাম সদস্য সুদাম সর্দার,ইসলাম,আতর আলী প্রমুখ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...